Kaler Alo
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০৫:৩৭ পিএম

‘দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন’: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০৫:৩৭ পিএম

‘দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন’: আসিফ মাহমুদ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে তাঁকে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’

স্ট্যাটাসে ব্যাপক প্রতিক্রিয়া
আসিফ মাহমুদের এই স্ট্যাটাস প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। প্রকাশের আধা ঘণ্টার মধ্যেই পোস্টটিতে প্রায় ৪০ হাজার প্রতিক্রিয়া জমা পড়ে। একই সময়ে মন্তব্য করেন প্রায় ছয় হাজার ব্যবহারকারী।

তবে প্রতিক্রিয়ার পাশাপাশি মন্তব্যের ঘরে তাঁর বক্তব্য নিয়ে সমালোচনাও দেখা যায়। অনেক ব্যবহারকারী তাঁর আগের দায়িত্ব পালনের সময়ের প্রসঙ্গ তুলে প্রশ্ন তোলেন।

আগের দায়িত্ব নিয়ে প্রশ্ন
মন্তব্যকারীদের একাংশ জানতে চান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে প্রায় ১৮ মাস দায়িত্ব পালনের সময় তিনি কী ভূমিকা রেখেছিলেন। কেউ কেউ তাঁর বর্তমান বক্তব্যের সঙ্গে আগের দায়িত্ব পালনের অভিজ্ঞতার তুলনা করে সমালোচনা করেন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসিফ মাহমুদের এই মন্তব্যের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কালের আলো/এসএ/এএইচ

Link copied!