হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতিকালে যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের যাত্রা বাতিল করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দাগামী ফ্লাইটটিতে এ ঘটনা ঘটে। পরে উড়োজাহাজে থাকা ৪২০ জন যাত্রীকে নিরাপদে নামিয়ে বিমানবন্দরের টার্মিনালে নেওয়া হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
যান্ত্রিক ত্রুটির সংকেত পেয়ে উড্ডয়ন বাতিল
বিমানবন্দর সূত্রে জানা যায়, প্রায় ৪২০ জন যাত্রী নিয়ে ইউএস-বাংলার বিএস-৩৬১ ফ্লাইটটি জেদ্দার উদ্দেশ্যে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ককপিটে যান্ত্রিক ত্রুটির সংকেত পেয়ে পাইলট উড্ডয়ন বাতিলের সিদ্ধান্ত নেন। পরে নির্ধারিত নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করে উড়োজাহাজটি রানওয়ে থেকে পার্কিং এলাকায় নেওয়া হয়।
চাকা ও রানওয়ের ঘর্ষণে ধোঁয়া
বিমানবন্দরের একটি সূত্র জানায়, উড়োজাহাজটির একটি চাকা অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। খবর পেয়ে বিমানবন্দরের নিজস্ব অগ্নিনির্বাপণ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
যা বলছে ইউএস-বাংলা
এ বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এক বিবৃতিতে জানান, রোববার বিকেল ৪টা ১০ মিনিটে বিএস-৩৬১ ফ্লাইটটি ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রার ঠিক আগে উড্ডয়ন বাতিল করে।
তিনি জানান, ইন্সট্রুমেন্ট ইন্ডিকেশন মিসম্যাচের কারণে ককপিটে যান্ত্রিক ত্রুটির সংকেত আসে। সঙ্গে সঙ্গেই পাইলট উড্ডয়ন বাতিলের সিদ্ধান্ত নেন। এ ধরনের সিদ্ধান্ত বিমান চলাচলের স্বাভাবিক নিরাপত্তা প্রক্রিয়ার অংশ।
বিবৃতিতে আরও বলা হয়, শেষ মুহূর্তে উড্ডয়ন বাতিল করায় রানওয়ে ও চাকার অতিরিক্ত ঘর্ষণে ধোঁয়ার সৃষ্টি হয়। তবে উড়োজাহাজের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গিয়ার কিংবা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি।
বিকল্প উড়োজাহাজে জেদ্দা যাবেন যাত্রীরা
এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করে সব যাত্রীকে দ্রুত উড়োজাহাজ থেকে নামানো হয়েছে। তারা বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে নিরাপদে অবস্থান করছেন। অল্প সময়ের মধ্যে ইউএস-বাংলার অন্য একটি উড়োজাহাজে তাঁদের জেদ্দায় পাঠানোর ব্যবস্থা করা হবে।
উড়োজাহাজটিতে প্রকৃতপক্ষে কী ধরনের ত্রুটির সংকেত এসেছিল, তা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি



-20261129135955.jpg)


-20261129134149.webp)

-20261129125446.jpg)





-20261126135523.jpg)





-20261126133922.jpg)