Kaler Alo
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সনদ নয়, দক্ষতা চাই—শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের বার্তা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৬:৪৪ পিএম

রাজনীতির নামে সন্ত্রাস-নৈরাজ্য দেশকে ধ্বংসের দিকে ঠেলছে: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৬:৪৪ পিএম

রাজনীতির নামে সন্ত্রাস-নৈরাজ্য দেশকে ধ্বংসের দিকে ঠেলছে: রাষ্ট্রপতি

বিদেশে পলাতক একজন রাজনীতিবিদের জন্য দেশে সন্ত্রাস ও সহিংসতা চালানো একেবারেই অযৌক্তিক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। কিন্তু রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই সন্ত্রাস ও নৈরাজ্যে দেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিনিয়োগ, কর্মসংস্থান, শিল্প, কলকারখানা ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাধার সম্মুখীন হচ্ছে।’

রোববার (২৯ নভেম্বর) সকালে বঙ্গভবনে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিজাব) একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। ডিজাবের সভাপতি আলমগীর হোসেনের নেতৃত্বে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাক্ষাতের বিষয়টি জানান।

ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার আহ্বান

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীসহ দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে ডিফেন্স জার্নালিস্টদের যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে সৃষ্ট সমস্যার রাজনৈতিক সমাধান করতে হবে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের সমস্যা, রোহিঙ্গা ইস্যু ও বঙ্গোপসাগরের নীল অর্থনীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির আহ্বান জানান তিনি।

বাংলাদেশি জাতীয়তাবাদ প্রসঙ্গে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদের প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, এই আদর্শ পাহাড়ি ও সমতলের সব জনগোষ্ঠীর ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি অক্ষুণ্ন রেখে জাতি, ধর্ম, বর্ণ ও নৃতাত্ত্বিক পরিচয় নির্বিশেষে দেশের সব নাগরিককে একত্রিত করতে পেরেছে। বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শই অত্যন্ত বাস্তববাদী।

এ সময় ডিজাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মাসুম, অর্থ সম্পাদক কাজী মো. আফিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. সাইফ উদ্দিন বাবলুসহ প্রতিনিধিদলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিবও এ সময় উপস্থিত ছিলেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

Link copied!