রাজধানীর মিরপুরে আবারও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে মিরপুর-১৪ নম্বর এলাকায় দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে বাসটির নাম-পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক বাসে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রাত ১১টার দিকে মিরপুর-১৪ নম্বরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করে।
একই দিনে দ্বিতীয় ঘটনা
এর আগে শনিবার সন্ধ্যায় মিরপুর-১০ নম্বর এলাকায় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাত ৭টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।
একই দিনে মিরপুরের দুটি পৃথক এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটল।
কালের আলো/এএইচ/এমএসআইপি














-20261126135523.jpg)





