Kaler Alo
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সনদ নয়, দক্ষতা চাই—শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের বার্তা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৬:৩৮ পিএম

কাবিলার প্রেমিকা রোকেয়া কি অবশেষে সামনে এলেন?

বিনোদন ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৬:৩৮ পিএম

কাবিলার প্রেমিকা রোকেয়া কি অবশেষে সামনে এলেন?

দীর্ঘদিনের জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের সমাপ্তির পরও দর্শকদের মধ্যে আলোচনা থামছে না। বিশেষ করে কাবিলার এত দিনের রহস্যময় প্রেমিকা রোকেয়াকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে কৌতূহল। এরই মধ্যে সামনে এসেছে রোকেয়া হিসেবে আলোচনায় থাকা এক তরুণীর পরিচয়। তার নাম শারমিন সাথী।

সম্প্রতি ধারাবাহিকটির পঞ্চম সিজনের র‍্যাগ ডে অনুষ্ঠানে কাবিলা চরিত্রে অভিনয় করা জিয়াউল হক পলাশের সঙ্গে এক তরুণীকে দেখা যায়। ওই তরুণীর হাতে মেহেদি দিয়ে লেখা ছিল ‘আর+কে’। বিষয়টি নজরে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। অনেক দর্শকের ধারণা, ওই তরুণীই হতে পারেন কাবিলার এত দিনের আড়ালে থাকা প্রেমিকা রোকেয়া।

ধারাবাহিকটির গল্পে বিভিন্ন সময়ে রোকেয়ার কথা উঠে এলেও এত দিন তাকে সরাসরি পর্দায় দেখা যায়নি। ফলে র‍্যাগ ডে অনুষ্ঠানে পলাশের সঙ্গে ওই তরুণীর উপস্থিতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আলোচনা অনুযায়ী, তরুণীর নাম শারমিন সাথী। তবে তিনি সত্যিই গল্পের সেই রহস্যময় রোকেয়া কি না, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

দীর্ঘদিন ধরে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর দর্শকদের কাছে কাবিলা ও তার প্রেমিকা রোকেয়ার সম্পর্ক ছিল আলোচনার অন্যতম আকর্ষণ। তাই নতুন এই উপস্থিতিকে ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা।

এখন দর্শকদের অপেক্ষা, ভবিষ্যতে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন কোনো সিজন নির্মিত হলে কি পর্দায় দেখা মিলবে কাবিলার সেই রহস্যময় প্রেমিকা রোকেয়ার? নাকি এই রহস্য আরও কিছুদিন অমীমাংসিতই থেকে যাবে?

কালের আলো/এসআর/এএএন

Link copied!