Kaler Alo
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সনদ নয়, দক্ষতা চাই—শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের বার্তা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

আদালত প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৭:৪১ পিএম

চিন্তা করিস না, কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে’: স্বজনদের সাঈদ খোকন

আদালত প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৭:৪১ পিএম

চিন্তা করিস না, কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে’: স্বজনদের সাঈদ খোকন

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর ধানমন্ডিতে কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ দেন।

এর আগে দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে সাঈদ খোকনকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক সুজন হক তাঁকে আরও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

স্বজনদের আশ্বস্ত করলেন সাঈদ খোকন

রিমান্ড শুনানির সময় সাঈদ খোকনকে হাস্যোজ্জ্বল দেখা যায়। শুনানির আগে বিকেল ৪টার পর তাঁকে এজলাসে তোলা হয়। এ সময় আদালতে উপস্থিত কয়েকজন স্বজনকে উদ্দেশ করে তিনি বলেন, ‘চিন্তা করিস না। কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে।’

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে সাঈদ খোকনের আইনজীবী শেখ মোহাম্মদ জানে আলম রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।

আইনজীবী বলেন, গ্রেপ্তারের পর দুই দফায় তাঁকে ১২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সব মিলিয়ে তিনি ১৫ দিন পুলিশ হেফাজতে রয়েছেন। তদন্ত সংস্থা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পর্যাপ্ত সময় পেয়েছে। তিনি অসুস্থ। এ অবস্থায় তাঁকে আর রিমান্ডে নেওয়ার প্রয়োজন নেই।

জবাবে প্রসিকিউটর ওমর ফারুক বলেন, ‘ঘটনার সাথে যাদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে, রিমান্ড আবেদন করা হচ্ছে।’

পরে আদালত সাঈদ খোকনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত থেকে তাঁকে ঢাকার সিএমএম হাজতখানায় নেওয়ার সময়ও হাস্যোজ্জ্বল দেখা যায়।

যেভাবে হত্যা করা হয় মোতালেবকে

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা কিশোর আবদুল মোতালেব গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

এ ঘটনায় ২৬ আগস্ট মোতালেবের বাবা আব্দুল মতিন ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। আসামিদের তালিকায় সাঈদ খোকনের নামও রয়েছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

Link copied!