Kaler Alo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০৭:৫৫ পিএম

সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ৩৩ পদে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০৭:৫৫ পিএম

সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ৩৩ পদে নিয়োগ

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সাতটি ক্যাটাগরিতে মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রকৃত বাংলাদেশি নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপ্রক্রিয়া শুরু হবে ৩০ নভেম্বর সকাল ১০টায়। আবেদন করা যাবে ২০ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

কোন পদে কতজন নিয়োগ
বিজ্ঞপ্তি অনুযায়ী, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে চারজন নিয়োগ দেওয়া হবে। এ পদটি ১৩তম গ্রেডের। বেতন স্কেল ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রির পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। সাঁটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ লেখার গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি প্রয়োজন। এ ছাড়া ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে।

কম্পিউটার অপারেটর পদে নেওয়া হবে দুজন। এ পদেও বেতন গ্রেড ১৩ এবং বেতন স্কেল ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা। প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

ক্যাশিয়ার পদে একজন নিয়োগ দেওয়া হবে। ১৪তম গ্রেডের এ পদের বেতন স্কেল ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা। আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার পরিচালনা ও ওয়ার্ড প্রসেসিংয়ে দক্ষতা এবং অভিজ্ঞতা প্রয়োজন।

এইচএসসি পাসেও আবেদনের সুযোগ
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পাঁচজন নিয়োগ দেওয়া হবে। এ পদটি ১৬তম গ্রেডের। বেতন স্কেল ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা। আবেদনের যোগ্যতা হিসেবে স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস হতে হবে। পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি ও বাংলা উভয় ভাষায় প্রতি মিনিটে কমপক্ষে ২০ শব্দ লেখার গতি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতাও প্রয়োজন।

একই গ্রেড ও বেতন স্কেলে হিসাব কোষের জন্য সংরক্ষিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে একজন নিয়োগ দেওয়া হবে। এ পদের শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার শর্ত সাধারণ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের মতোই। অর্থাৎ প্রার্থীকে এইচএসসি বা সমমান পাসের পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় প্রতি মিনিটে ২০ শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে একজন নিয়োগ দেওয়া হবে। ১৬তম গ্রেডের এ পদের বেতন স্কেল ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা। এ পদে আবেদনের জন্য এইচএসসি বা সমমান পাস হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ লেখার গতির পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

অন্যদিকে সবচেয়ে বেশি ১৯ জন নিয়োগ দেওয়া হবে অফিস সহায়ক পদে। এ পদটি ২০তম গ্রেডের। বেতন স্কেল ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা। স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই এ পদে আবেদন করা যাবে।

বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর
সব পদের প্রার্থীর বয়স ১ ডিসেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণ করা হবে না।

আবেদন ফি কত
আবেদন ফি টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে এসএমএস করে জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

প্রথম ছয়টি পদের জন্য আবেদন ফি ১০০ টাকা। এর সঙ্গে ১২ টাকা সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা জমা দিতে হবে। অফিস সহায়ক পদের ক্ষেত্রে আবেদন ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকা, অর্থাৎ মোট ৫৬ টাকা দিতে হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সব পদের আবেদন ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। জমা দেওয়া ফি অফেরতযোগ্য।

যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্ধারিত নিয়োগ ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এবং টেলিটকের জব পোর্টালে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একাধিক পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের নিরুৎসাহিত করা হচ্ছে। কারণ, এসব পদের নিয়োগ পরীক্ষা একই দিন ও একই সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অনলাইনে আবেদন ও ফি জমাদান শুরু হবে ৩০ নভেম্বর ২০২৬ সকাল ১০টায়। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ২০ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা।

কালের আলো/এসএ/ইএকে

Link copied!