Kaler Alo
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সনদ নয়, দক্ষতা চাই—শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের বার্তা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৮:০৯ পিএম

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার নির্দেশ আইজিপির

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৮:০৯ পিএম

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার নির্দেশ আইজিপির

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের টহল ও চেকপোস্ট কার্যক্রম বাড়ানোরও নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেন আইজিপি।

টহল ও চেকপোস্ট কার্যক্রম বাড়ানোর নির্দেশ

সভায় আইজিপি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, মেধা ও দূরদর্শিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। যেকোনো পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে হবে। পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে আইনশৃঙ্খলা রক্ষার কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অপপ্রচার ও বিভ্রান্তি থেকে সতর্ক থাকার আহ্বান

পুলিশ প্রধান বলেন, দেশের ভেতর ও বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এসব বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচারে প্রভাবিত না হয়ে দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি থানায় দায়ের করা মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করতে তদন্তের গুণগত মান বাড়ানোর নির্দেশ দেন।

বডিওর্ন ক্যামেরা ব্যবহারে গুরুত্ব

সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আহসান হাবীব পলাশ দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের বডিওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেন। বিশেষ করে অপমৃত্যু মামলাসহ অন্যান্য মামলার তদন্ত দায়িত্বশীলতার সঙ্গে সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন তিনি।

এ ছাড়া মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা যথাযথভাবে নথিভুক্ত করা এবং সেগুলো তামিলের হার বাড়ানোর নির্দেশনা দেন অতিরিক্ত আইজি।

অক্টোবরের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা

সভায় অক্টোবর ২০২৬ মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসহ দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণসংক্রান্ত মামলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পাশাপাশি মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, মামলার তদন্ত ও বিচার কার্যক্রমের অগ্রগতি এবং সাজার হার নিয়েও পর্যালোচনা করা হয়।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

Link copied!