Kaler Alo
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৩:৩৬ এএম

দৈনিক বাংলা, মিরপুরের পর ভাসানটেকে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৩:৩৬ এএম

দৈনিক বাংলা, মিরপুরের পর ভাসানটেকে বাসে আগুন

রাজধানীর ভাসানটেকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কিশোরগঞ্জগামী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে ভাসানটেক থানাধীন টিনশেড বিল্ডিংয়ের বিপরীত পাশে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

অগ্নিসংযোগের শিকার বাসটি চামড়া বন্দর এক্সপ্রেস পরিবহনের। এর নম্বর ঢাকা মেট্রো-ব-১৩-০৯২৪।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের অভিযান

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

একই রাতে আরও কয়েকটি বাসে আগুন

এর আগে রাত সাড়ে ১১টার দিকে দৈনিক বাংলা মোড়ে গাবতলী-সায়েদাবাদ রুটে চলাচলকারী ৮ নম্বর বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১২টার দিকে আগুন নির্বাপণ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

এ ছাড়া রাত ১১টার দিকে রাজধানীর মিরপুর-১৪ নম্বরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরও একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে মিরপুর-১০ এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

Link copied!