Kaler Alo
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

গাজীপুর সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ১২:৩৫ পিএম

বেতন বৃদ্বির দাবিতে শ্রমিক বিক্ষোভ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, যান চলাচল শুরু

গাজীপুর সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ১২:৩৫ পিএম

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, যান চলাচল শুরু

বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ঘটনায় প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকার পর গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

সোমবার (২৩ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে শ্রীপুরের গোয়ালপাড়িয়া মাস্টারবাড়ী এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করে। তবে শ্রমিকেরা সড়ক থেকে সরে না গিয়ে উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, গোয়ালপাড়িয়া মাস্টারবাড়ী এলাকায় পাঁচ থেকে ছয়টি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। তারা মহাসড়কে অবস্থান নিলে পুলিশ দ্রুত তাদের সরিয়ে দেয়।

তিনি জানান, এ ঘটনার পর ওই এলাকার পাঁচটি কারখানা কর্তৃপক্ষ সোমবারের জন্য ছুটি ঘোষণা করেছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ছিল।

পুলিশ সুপার আরও জানান, ২৩ নভেম্বর পর্যন্ত গাজীপুরে ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

Link copied!