গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার পর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সরেজমিনে পরিদর্শনে গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে আইজিপি আলী হোসেন ফকির গোপালগঞ্জে পৌঁছান। তাঁর সঙ্গে রয়েছেন এসআরবির মহাপরিচালক ফারুক আহমেদ এবং বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করবেন কর্মকর্তারা
সফরকালে তিন কর্মকর্তা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন। সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার পর জেলার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করাই এ সফরের অন্যতম উদ্দেশ্য।
এ ছাড়া জেলা পুলিশের আয়োজনে একটি বিশেষ কল্যাণ সভায় তাঁদের অংশ নেওয়ার কথা রয়েছে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান তাঁদের গোপালগঞ্জ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
কালের আলো/এসকে/এমএসআইপি




















