Kaler Alo
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

কূটনৈতিক প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০২:১১ পিএম

পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: শামা ওবায়েদ

কূটনৈতিক প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০২:১১ পিএম

পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: শামা ওবায়েদ

শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, শ্রমিকদের অধিকার আদায়ে সরকার আন্তরিক। একই সঙ্গে তৈরি পোশাক খাতের সুরক্ষা ও উন্নয়নে সরকার, শ্রমিক, মালিকসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত দায়িত্ব রয়েছে।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দ্বিতীয় আন্তর্জাতিক ওএসএইচ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত
শামা ওবায়েদ ইসলাম বলেন, তৈরি পোশাক খাতে বর্তমানে যে অস্থিরতা দেখা যাচ্ছে, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এর মাধ্যমে এ শিল্প এবং বাংলাদেশকে বিপদের মুখে ফেলার চেষ্টা করা হচ্ছে। এই খাতকে রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়; শ্রমিক ও মালিকসহ সবার।

তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবিগুলো পূরণে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। চলতি বছরের বাজেটও শ্রমিক ও তৈরি পোশাকশিল্পবান্ধব। যারা এ ধরনের কর্মকাণ্ডের পেছনে রয়েছে, তারা বাংলাদেশের পোশাক খাত ধ্বংস করতে এবং নারীর ক্ষমতায়নের বিরোধিতা করতে চায় বলে মন্তব্য করেন তিনি।

এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

মজুরি বোর্ডে পূরণ হবে প্রত্যাশা
সম্মেলনে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল চৌধুরী বলেন, মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে। দেশে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সোচ্চার রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, পোশাক খাতে অস্থিতিশীল পরিবেশ তৈরির পেছনে একটি গোষ্ঠীর ভূমিকা রয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মজুরি বোর্ড গঠন করা হয়েছে। শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।

তিনি বলেন, শ্রমিক, মালিক ও নিরপেক্ষ প্রতিনিধিদের ওপর সরকার আস্থা রাখতে চায়। সংশ্লিষ্ট প্রতিনিধিরা যত দ্রুত সম্ভব মজুরি নির্ধারণ করবেন। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। শ্রমিকেরা ভালো থাকুক—এটাই সরকারের লক্ষ্য। শ্রমিকদের ভাগ্য পরিবর্তন হলে দেশের ভাগ্যও পরিবর্তিত হবে।

শান্তিপূর্ণ সমাধানে সরকারের অবস্থান
মাহদী আমিন আরও বলেন, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা তৈরির ঘটনা ঘটেছে। এর পেছনে রাজনৈতিক উসকানি ও একটি নির্দিষ্ট গোষ্ঠীর অনুপ্রবেশ রয়েছে। সরকার আন্তরিকতা ও সর্বোচ্চ সহনশীলতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সব সমস্যার সমাধান করতে চায়।

দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব সবার উল্লেখ করে তিনি বলেন, এই দেশ সবার। তাই দেশের শিল্প ও অর্থনীতির স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

কালের আলো/এসকে/এমএসআইপি

Link copied!