Kaler Alo
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ১২:২৫ পিএম

থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে গ্রেপ্তার সুইডেন আসলাম

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ১২:২৫ পিএম

থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে গ্রেপ্তার সুইডেন আসলাম

দীর্ঘদিন কারাবন্দি থাকার পর জামিনে মুক্তি পাওয়া রাজধানীর শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত শেখ আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কার্যক্রমের সময় তাকে আটক করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ গণমাধ্যমকে বলেন, মালয়েশিয়া যাওয়ার পথে রাত আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে ডিবির কাছে হস্তান্তর করে।

১৯ বছর কারাভোগের পর মুক্তি

ঢাকার আন্ডারওয়ার্ল্ডের আলোচিত এই গ্যাংস্টার দীর্ঘদিন কারাগারে ছিলেন। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হওয়ার পর প্রায় ১৯ বছর কারাভোগ করেন তিনি।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পান সুইডেন আসলাম।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

Link copied!