Kaler Alo
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

কূটনৈতিক প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০১:০৭ পিএম

প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে ভারতীয় গণমাধ্যমের ব্যাখ্যা ভুল: পররাষ্ট্র মন্ত্রণালয়

কূটনৈতিক প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০১:০৭ পিএম

প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে ভারতীয় গণমাধ্যমের ব্যাখ্যা ভুল: পররাষ্ট্র মন্ত্রণালয়

লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যের ভুল ব্যাখ্যা করেছে ভারতের কয়েকটি গণমাধ্যম। ওই বক্তব্যে প্রধানমন্ত্রী কোনো দেশের নাম উল্লেখ করেননি বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২২ নভেম্বর) এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গণমাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রী কোনো দেশের নাম উল্লেখ করেননি। তাই ভারতের কয়েকটি গণমাধ্যম তাঁর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে।’

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীরা’ বিভিন্ন মহাদেশে বেপরোয়াভাবে তৎপরতা চালাচ্ছে। নিরীহ মানুষের ওপর তাদের চালানো গুরুতর সহিংসতা গোটা বিশ্ব প্রত্যক্ষ করেছে।

তিনি আরও বলেন, তারা নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ড বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে এবং বিভিন্ন দেশে গুরুতর নিরাপত্তা সমস্যার সৃষ্টি করছে। তাদের নৃশংস কর্মকাণ্ড বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদেরও নেতিবাচকভাবে উপস্থাপনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করছে।

এই বিপদ আরও বিস্তৃত হওয়ার আগেই তা নির্মূলে সব দেশের দায়িত্ব রয়েছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত
এদিকে, শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে ভারতের অবস্থান সবসময়ই স্পষ্ট। অভিন্ন ইতিহাস, আত্মত্যাগ ও সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে এ সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত।

লালমনিরহাটের জনসভায় কী বলেছিলেন প্রধানমন্ত্রী
এর আগে গত বৃহস্পতিবার লালমনিরহাটে এক জনসভায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আবারও অগ্নিসংযোগ ও সহিংসতার রাজনীতি শুরু করেছে। এর বিরুদ্ধে ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ১৬ বছর জোর করে দেশ শাসনের পর সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়া একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আবারও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

তিনি আরও বলেন, গত কয়েক দিনে তারা যেসব কর্মকাণ্ড চালিয়েছে, তা সবাই দেখেছেন। দেশ ছেড়ে পালিয়েও তারা অগ্নিসংযোগ ও মানুষ হত্যার রাজনীতিতে ফিরে এসেছে। পেছন থেকে হামলা চালিয়ে মানুষ হত্যা করছে।

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

কালের আলো/এএএন/এমএসআইপি

Link copied!