মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে ঢাকার আশুলিয়ায় পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে আশুলিয়ার জিরাবো-বিশমাইল সড়কের কাঠগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
যেভাবে উত্তেজনা ছড়ায়
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কাঠগড়া এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। একপর্যায়ে কারখানাগুলো ছুটি ঘোষণা করা হলে সকাল পৌনে ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা।
এ সময় পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।
পরিস্থিতি এখন স্বাভাবিক
শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। কাঠগড়া এলাকার চালু পোশাক কারখানাগুলোতে কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি




-20261121082501.jpg)












-20261119145050.jpg)


