Kaler Alo
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
৬ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০৯:৫৭ পিএম

গুলশানে তারানা হালিমের বাসায় পুলিশ, রহস্য কী

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০৯:৫৭ পিএম

গুলশানে তারানা হালিমের বাসায় পুলিশ, রহস্য কী

রাজধানীর গুলশান-২ নম্বরে সাবেক সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশ সদস্যদের উপস্থিতি ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। শনিবার বিকেলে ওই বাসায় পুলিশ গেলেও তারানা হালিমকে সেখানে পাওয়া যায়নি। তবে পুলিশের দাবি, তাদের সেখানে যাওয়ার সঙ্গে তারানা হালিমের কোনো সংশ্লিষ্টতা নেই।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টার পর গুলশান-২ এলাকার ওই ভবনে যান পুলিশ সদস্যরা। সন্ধ্যা ৭টা ৪০ মিনিট পর্যন্ত সেখানে পুলিশের উপস্থিতি দেখা যায়।

এ সময় ঘটনাস্থলে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদেরও দেখা যায়। বাসার সামনে অবস্থান করছিল একটি মালবাহী পিকআপ।

পুলিশের বক্তব্যে যা জানা গেল
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর জানান, একটি তথ্যের ভিত্তিতে পুলিশ ওই বাসায় গিয়েছিল। তবে সেখানে গিয়ে পাওয়া তথ্য অনুযায়ী, বিষয়টি আর এগোয়নি। এর সঙ্গে তারানা হালিমের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও জানান তিনি।

বাসা থেকে নামানো হয় মালপত্র
ভবনের নিরাপত্তাকর্মী শরিফ মিয়া জানান, বিকেল ৩টার পর পুলিশ সদস্যরা সেখানে যান। এ সময় বাসা থেকে কিছু মালপত্র নামানো হয়। তবে তারানা হালিম বাসায় ছিলেন না।

তিনি বলেন, তারানা হালিমের বাবা ভবনের চারতলায় থাকেন। দুই নারী পুলিশ সদস্য ওপরে গেলেও ভেতর থেকে কোনো কিছু বের করেননি। বাসার ভেতরে কেউ ছিলেন না। চালক কিছু মালপত্র নামিয়েছিলেন।

সন্ধ্যা পর্যন্ত ভবনটিতে পুলিশের উপস্থিতি ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়। তবে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, তাদের সেখানে যাওয়ার সঙ্গে তারানা হালিমের কোনো সম্পর্ক নেই।

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!