Kaler Alo
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
৫ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ০১:০৭ পিএম

ঢাকায় অভিযানে মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার ৪৭৪ জন

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ০১:০৭ পিএম

ঢাকায় অভিযানে মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার ৪৭৪ জন

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে অস্ত্র, মাদকদ্রব্য ও ১১১টি মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

মিরপুর বিভাগে সর্বোচ্চ গ্রেপ্তার
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪০ জন, লালবাগে ৫০ জন, ওয়ারীতে ৫২ জন, মতিঝিলে ৪৭ জন, তেজগাঁওয়ে ৬৩ জন, মিরপুরে ১০৩ জন, গুলশানে ৪৮ জন, উত্তরা বিভাগে ৫৩ জন এবং গোয়েন্দা বিভাগে ১৮ জন রয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ১০৩ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর বিভাগ।

অস্ত্র, মাদক ও মোবাইল ফোন উদ্ধার
অভিযানে দুটি হাতবোমা, আটটি ছুরি, দুটি চাপাতি ও একটি রামদা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি অটোরিকশা, ১১১টি মোবাইল ফোন, ৫ হাজার ৭২০ পিস ইয়াবা, ৩৩ কেজি ২ গ্রাম গাঁজা এবং পাঁচ বোতল দেশি মদ উদ্ধার করা হয়। এ সময় একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

বিভিন্ন থানা এলাকায় অভিযান
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তি ও আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!