Kaler Alo
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ০৭:১৬ পিএম

আলজেরিয়া থেকে কেজিপ্রতি ২-৫ ডলারে খেজুর আমদানির প্রস্তাব

রমজানের আগেই খেজুর সরবরাহে নতুন উদ্যোগ:বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ০৭:১৬ পিএম

রমজানের আগেই খেজুর সরবরাহে নতুন উদ্যোগ:বাণিজ্যমন্ত্রী

রমজানকে সামনে রেখে দেশের বাজারে খেজুরের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে আগাম আমদানির উদ্যোগ নিচ্ছে সরকার। আগামী জানুয়ারির প্রথম দিকেই খুচরা বাজারে খেজুর পৌঁছে দিতে চান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ লক্ষ্যে আলজেরিয়া থেকে সরাসরি খেজুর আমদানির বিষয়ে আলোচনা হয়েছে।

আলজেরিয়ার একটি বেসরকারি রপ্তানিকারক প্রতিষ্ঠান পরিবহন খরচসহ প্রতি কেজি ২ থেকে ৫ মার্কিন ডলারে খেজুর সরবরাহের প্রস্তাব দিয়েছে। আগামী সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা গেলে ২০ থেকে ৩০ দিনের মধ্যে খেজুরের চালান বাংলাদেশের বন্দরে পৌঁছানো সম্ভব বলে জানিয়েছে দেশটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির সঙ্গে বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা করেন বাণিজ্যমন্ত্রী।

জানুয়ারির শুরুতেই বাজারে খেজুর চান মন্ত্রী
বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, সাধারণত জানুয়ারির মাঝামাঝি থেকে ভোক্তারা রমজানের কেনাকাটা শুরু করেন। তাই রমজানের কেনাকাটার চাপ তৈরি হওয়ার আগেই জানুয়ারির শুরুতে খুচরা বাজারে পর্যাপ্ত খেজুর পৌঁছানো জরুরি।

সাশ্রয়ী দামে ভোক্তাদের কাছে খেজুর সরবরাহ নিশ্চিত করতে আলজেরিয়ার সরকারি ও বেসরকারি খাত থেকে সরাসরি আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি।

কেজি ২ থেকে ৫ ডলারে সরবরাহের প্রস্তাব
আলজেরিয়ার রাষ্ট্রদূত জানান, দেশটিতে বর্তমানে খেজুরের ভরা মৌসুম চলছে। বিপুল পরিমাণ খেজুর মজুত থাকায় প্রতিযোগিতামূলক দামে বাংলাদেশে সরবরাহের সুযোগ রয়েছে।

তিনি বলেন, আলজেরিয়ার কৃষি মন্ত্রণালয় থেকে প্রতিযোগিতামূলক দামে খেজুর সরবরাহের প্রস্তাব পাঠানো হয়েছে। পাশাপাশি দেশটির একটি বেসরকারি রপ্তানিকারক প্রতিষ্ঠান পরিবহন খরচসহ প্রতি কেজি ২ থেকে ৫ মার্কিন ডলারে খেজুর সরবরাহের প্রস্তাব দিয়েছে।

রাষ্ট্রদূতের ভাষ্য অনুযায়ী, আগামী সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হলে ২০ থেকে ৩০ দিনের মধ্যে খেজুরের চালান বাংলাদেশের বন্দরে পৌঁছানো যাবে।

জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার আলোচনা
বৈঠকে খেজুর আমদানির পাশাপাশি জ্বালানি খাতে আলজেরিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশের জ্বালানিমন্ত্রীর সাম্প্রতিক আলজেরিয়া সফরের প্রসঙ্গ তুলে বাণিজ্যমন্ত্রী বলেন, এ খাতে দেশটির সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ।

দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের পুরোনো বাণিজ্য চুক্তি নবায়ন এবং যৌথ অর্থনৈতিক কমিশন বা যৌথ বাণিজ্য কমিটি গঠনের বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে।

এ ছাড়া দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়াতে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবং আলজেরিয়ার চেম্বার অব কমার্সের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন ও নিয়মিত বৈঠকের ওপর গুরুত্ব দেওয়া হয়।

হালাল পণ্য রপ্তানি ও হস্তশিল্প মেলায় অংশগ্রহণ
বৈঠকে আলজেরিয়ায় হালাল পণ্য রপ্তানির নতুন নিয়ম সম্পর্কে বাণিজ্যমন্ত্রীকে অবহিত করেন দেশটির রাষ্ট্রদূত। পাশাপাশি আগামী ৩ থেকে ৭ ডিসেম্বর আলজেরিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক হস্তশিল্প মেলায় বাংলাদেশের কারুশিল্পী ও উদ্যোক্তাদের অংশগ্রহণের আমন্ত্রণ জানান তিনি। এ বিষয়ে সম্ভাব্য অংশগ্রহণকারীদের তালিকা দ্রুত তৈরি করে পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী।বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় ও আলজেরীয় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

Link copied!