Kaler Alo
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
৫ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

মাহমুদ আহমদ

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ১২:১৮ পিএম

সুদের ভয়াবহতা থেকে নিজেকে রক্ষা করি

মাহমুদ আহমদ

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ১২:১৮ পিএম

সুদের ভয়াবহতা থেকে নিজেকে রক্ষা করি

সুদ ইসলামে হারাম এবং কবিরা গুনাহসমূহের মধ্যে অন্যতম। তাই সুদ থেকে বিরত থাকা মুমিন মুসলমানের জন্য একান্ত আবশ্যক। সুদ থেকে বিরত থাকলে একদিকে যেমন হারাম কাজ থেকে বিরত থাকা যাবে, অন্যদিকে সুদের অপরাধ থেকেও মুক্ত থাকা যাবে।

আরবি ‘রিবা’ শব্দ দ্বারা সুদ বোঝানো হয়েছে। রিবা শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি, বাড়তি, অতিরিক্ত, উদ্বৃত্ত। মূলধনের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে সুদ বলে। সুদ সমাজের এক চরম ব্যাধি। আর এ কারণেই আল্লাহতায়ালা সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন।

সুদের ভয়াল থাবায় দরিদ্র মানুষ আরও দারিদ্র্যের চরম সীমায় নেমে যায়। ফলে সমাজে চলে আসে বিশৃঙ্খলা ও সামাজিক-অর্থনৈতিক অসমতা। সুদের ভয়াবহতার কথা তুলে ধরে আল্লাহতায়ালা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন,

‘যারা সুদ খায়, তারা কেয়ামতের ময়দানে দাঁড়াবে, যেভাবে দাঁড়ায় ওই ব্যক্তি, যাকে শয়তান আসর করে মোহাবিষ্ট করে দেয়। তাদের এ অবস্থার কারণ এই যে, তারা বলেছে, ক্রয়-বিক্রয় তো সুদের মতোই! অথচ আল্লাহতায়ালা ক্রয়-বিক্রয় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন। অতঃপর যার কাছে তার পালনকর্তার পক্ষ থেকে উপদেশ এসেছে এবং সে বিরত হয়েছে, আগে যা হয়ে গেছে, তা তার। তার ব্যাপার, আল্লাহর উপর নির্ভরশীল। আর যারা পুনরায় সুদ নেয়, তারাই দোজখে যাবে। তারা সেখানে চিরকাল অবস্থান করবে।’ (সুরা বাকারা: আয়াত ২৭৫)

সুদ মারাত্মক অপরাধ। ইসলামের বিধানের লঙ্ঘন। সুদের কার্যক্রম পরিহার না করাই হলো ইসলামের সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল। আল্লাহতায়ালা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন—

‘হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় কর এবং সুদের যেসব বকেয়া আছে, তা পরিত্যাগ কর, যদি তোমরা ইমানদার হয়ে থাক। অতঃপর যদি তোমরা পরিত্যাগ না কর, তবে আল্লাহ ও তাঁর রাসুলের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও। কিন্তু যদি তোমরা তওবা কর, তবে তোমরা নিজের মূলধন পেয়ে যাবে। তোমরা কারও প্রতি অত্যাচার করো না এবং কেউ তোমাদের প্রতি অত্যাচার করবে না।’ (সুরা বাকারা: আয়াত ২৭৮-২৭৯)

‘হে ইমানদারগণ! তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেয়ো না। আর আল্লাহকে ভয় করতে থাক, যাতে তোমরা কল্যাণ অর্জন করতে পারো।’ (সুরা আল-ইমরান: আয়াত ১৩০)

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাতে আমি এমন একটি দল অতিক্রম করেছি, যাদের পেট ঘরের মতো (বড়)। ভিতরে অনেক সাপ, যা পেটের বাইরে থেকে দেখা যাচ্ছিল। আমি বললাম, হে জিবরিল! এরা কারা? তিনি উত্তর দিলেন, এরা আপনার উম্মতের সুদখোর লোক।’ (ইবনে মাজাহ)

সুদের শাস্তি ভয়াবহ:

শুধু সুদ খাওয়াই মারাত্মক অপরাধ নয়। বরং যারা এর সঙ্গে জড়িত, তারাও ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে। তারা হবে অভিশপ্ত। সুদের গুনাহের ব্যাপারেও রয়েছে নির্দেশনা। হাদিসে এসেছে—

হজরত জাবির (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুদ গ্রহীতা, দাতা, সুদি কারবারের লেখক এবং সুদি লেনদেনের সাক্ষী—সবার ওপর লানত করেছেন। (মুসলিম)

হাদিসের বিখ্যাত গ্রন্থ ইবনে মাজাহতে এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সুদের গুনাহর সত্তরটি স্তর রয়েছে। তার মধ্যে সর্বনিম্ন স্তর হচ্ছে আপন মাকে বিয়ে (মায়ের সঙ্গে জিনা) করার শামিল। (নাউজুবিল্লাহ)

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাতে আমি এমন একটি দল অতিক্রম করেছি, যাদের পেট ঘরের মতো (বড়)। ভিতরে অনেক সাপ, যা পেটের বাইরে থেকে দেখা যাচ্ছিল। আমি বললাম, হে জিবরিল! এরা কারা? তিনি উত্তর দিলেন, এরা আপনার উম্মতের সুদখোর লোক।’ (ইবনে মাজাহ)

মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমরা ধ্বংসকারী সাতটি বিষয় থেকে বেঁচে থাকবে। সাহাবিগণ জিজ্ঞাসা করলেন—হে আল্লাহর রাসুল! সে বিষয়গুলো কী? তিনি বললেন—

১. আল্লাহর সঙ্গে শিরক করা;

২. জাদু করা;

৩. যথার্থ কারণ ছাড়া আল্লাহ যাকে হত্যা করতে নিষেধ করেছেন, তাকে হত্যা করা;

৪. সুদ খাওয়া;

৫. অন্যায়ভাবে এতিমের মাল খাওয়া বা ভোগ করা;

৬. যুদ্ধাবস্থায় জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া;

৭. পবিত্র মুসলিম নারীর ওপর ব্যভিচারের মিথ্যা অপবাদ দেওয়া।’ (বুখারি)

সুদের বিষয়ে মহানবি (সা.) এটিও বলেছেন, ‘যার গোশত সুদের কারণে বর্ধিত হলো, তার জন্য জাহান্নামই হলো যথাযথ বাসস্থল।’

হজরত জাবের (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবি (সা.) বলেছেন, ‘যে শরীরের রক্ত-মাংস হারাম থেকে গঠিত, তা জান্নাতে প্রবেশ করবে না। যে রক্ত-মাংস হারাম মাল দ্বারা গঠিত, তার জন্য জাহান্নামই উপযুক্ত স্থান।’ (মুসনাদে আহমদ)

আল্লাহপাক আমাদের ক্ষমা করুন। আমাদের শরীরের এক ফোঁটা রক্তও যেন হারাম মাল দ্বারা গঠিত না হয়।

আমাদের রিজিক যদি পবিত্র হয়, তাহলে আল্লাহতায়ালা আমাদের রিজিকে অবশ্যই প্রভূত বরকত দেবেন। তাই আসুন, হালাল রিজিক গ্রহণ করি এবং সুদের ভয়াবহতা থেকে নিজেকে সুরক্ষিত করি।

আল্লাহপাক আমাদের প্রকৃত ইসলামের শিক্ষার ওপর আমল করার তৌফ দান করুন। আমিন।

লেখক: প্রাবন্ধিক, ইসলামী চিন্তাবিদ।
masumon83@yahoo.com

Link copied!