Kaler Alo
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ০৭:০৮ পিএম

চেকপোস্ট-টহল বাড়িয়ে নিরাপত্তা জোরদার রাজধানীতে

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ০৭:০৮ পিএম

চেকপোস্ট-টহল বাড়িয়ে নিরাপত্তা জোরদার রাজধানীতে

রাজধানী ঢাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রবেশ ও বের হওয়ার পথসহ নগরীর বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে বাড়ানো হয়েছে চেকপোস্ট, পিকেট ডিউটি, ফুট পেট্রোল ও মোবাইল পেট্রোল। সন্ত্রাসী ও নাশকতাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে চালানো হচ্ছে ব্লক রেইড ও চিরুনি অভিযান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

প্রবেশপথে বাড়তি পুলিশ, নজরদারি জোরদার
নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তাঁদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। পাশাপাশি পুরো ঢাকা শহরে পুলিশের দৃশ্যমান উপস্থিতি আগের তুলনায় বাড়ানো হয়েছে। তিনি জানান, চেকপোস্ট ও পিকেট ডিউটির পাশাপাশি ফুট পেট্রোল এবং মোবাইল পেট্রোল জোরদার করা হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এসব কার্যক্রম পরিচালনা করছে পুলিশ।

নাশকতাকারীদের ধরতে ব্লক রেইড
ডিএমপির এই কর্মকর্তা বলেন, ব্লক রেইড ও চিরুনি অভিযানের মাধ্যমে সন্ত্রাসী এবং নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। ঢাকার বাইরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার পর রাজধানীতে এসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের কয়েকজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার অনেক নেতাকর্মী
নিয়াজ মেহেদী আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ডিএমপির পরিচালিত অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। দিন-রাত ২৪ ঘণ্টাই পুলিশের অভিযান চলমান রয়েছে।

ঢাকা নিরাপদ রাখতে পুলিশের সর্বোচ্চ চেষ্টা
রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে এডিসি নিয়াজ মেহেদী বলেন, ঢাকা যথেষ্ট নিরাপদ রয়েছে। নগরবাসী যেন নির্বিঘ্নে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন এবং দৈনন্দিন কাজ ও দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্য সামনে রেখে রাজধানীজুড়ে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

কালের আলো/এএএন/এমএসআইপি

Link copied!