Kaler Alo
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০৫:৩০ পিএম

এমপি বুলুর পদত্যাগ নিয়ে যা জানাল বিএনপি

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০৫:৩০ পিএম

এমপি বুলুর পদত্যাগ নিয়ে যা জানাল বিএনপি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবরকে সম্পূর্ণ গুজব বলে দাবি করেছে দলটি। তাঁর পদত্যাগের বিষয়ে ছড়িয়ে পড়া খবরে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।

বুধবার (১৮ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বার্তায় তিনি বলেন, বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর সত্য নয়। এ বিষয়ে সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে বুলু
বিএনপির বার্তায় জানানো হয়, বরকত উল্লাহ বুলু গত প্রায় এক মাস ধরে বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, বুধবার সকালে থাইল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন এই সংসদ সদস্য। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে। বরকত উল্লাহ বুলুর শারীরিক অসুস্থতা ও বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাঁর পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে। তবে বিএনপি আনুষ্ঠানিকভাবে এ খবরকে গুজব বলে নাকচ করেছে।

কালের আলো/এসকে/এমএসআইপি

Link copied!