Kaler Alo
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৩:৩৫ পিএম

সুইমস্যুট পর্বে ব্যতিক্রমী সাজে নজর কাড়লেন মাহি

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৩:৩৫ পিএম

সুইমস্যুট পর্বে ব্যতিক্রমী সাজে নজর কাড়লেন মাহি

মিস ইউনিভার্স প্রতিযোগিতার সুইমস্যুট পর্বে প্রচলিত পোশাকের বাইরে গিয়ে নিজের স্বতন্ত্র সাজে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন সামিরা খান মাহি। অন্য প্রতিযোগীরা বিকিনি কিংবা দুই খণ্ডের সাঁতারের পোশাকে মঞ্চে হাজির হলেও মাহির পরনে ছিল পুরো শরীর ঢাকা নীল রঙের ফিটিং পোশাক। তাঁর ব্যতিক্রমী সাজ ও আত্মবিশ্বাসী উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা।

ফুলহাতা নীল পোশাকে ভিন্নধর্মী উপস্থিতি
মিস ইউনিভার্স প্রতিযোগিতার অন্যতম আকর্ষণীয় পর্ব সুইমস্যুট রাউন্ড। এই পর্বে প্রতিযোগীরা নিজেদের ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস ও শারীরিক সক্ষমতা তুলে ধরেন। তবে পোশাক নির্বাচনে ভিন্নতা দেখিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি মাহি।

তাঁর পরনে ছিল শরীরের সঙ্গে মানানসই ফুলহাতা নীল পোশাক। এর সঙ্গে যুক্ত ছিল লম্বা নীল কাপড়, যা মঞ্চে হাঁটার সময় পেছনে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছিল। পুরো সাজে ফুটে ওঠে আভিজাত্য ও স্বতন্ত্র নান্দনিকতা।

আত্মবিশ্বাসের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব
স্থানীয় সময় রোববার (২২ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সুইমস্যুট পর্বের ছবি ও ভিডিও প্রকাশ করেন মাহি। সেখানে তিনি লেখেন, মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। আত্মবিশ্বাস, শক্তি ও আভিজাত্যের সঙ্গে দেশের পরিচয় তুলে ধরছেন বলেও জানান তিনি।

মাহির পোশাক ও মঞ্চে উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করছেন অনেকে। একজন মন্তব্য করেছেন, বিকিনি ছাড়াও যে বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করা সম্ভব, মাহি তা দেখিয়ে দিয়েছেন। আরেকজন তাঁর পরিবেশনাকে বাংলাদেশের হয়ে সেরা সুইমস্যুট ওয়াক বলে অভিহিত করেছেন।

জাতীয় পোশাকেও ছিল নিজস্ব ভাবনা
এর আগে ন্যাশনাল কস্টিউম পর্বেও নিজস্ব ভাবনায় বাংলাদেশকে তুলে ধরেন মাহি। ‘মাদারহুড—আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ শিরোনামে মাতৃত্বের সর্বজনীন ভালোবাসাকে উপজীব্য করে ঐতিহ্যবাহী শাড়ির মাধ্যমে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য উপস্থাপন করেন তিনি।

কালের আলো/এসএ/জেএন

Link copied!