Kaler Alo
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

ক্রীড়া ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৩:০৭ পিএম

ইউনাইটেডের বিপক্ষে গোল-অ্যাসিস্টে রেকর্ড গড়লেন রিও

ক্রীড়া ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৩:০৭ পিএম

ইউনাইটেডের বিপক্ষে গোল-অ্যাসিস্টে রেকর্ড গড়লেন রিও

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের জার্সিতে গোল ও অ্যাসিস্ট করে ইতিহাস গড়েছেন ১৮ বছর বয়সী রিও এনগুমোহা। মাইকেল ওয়েনের পর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে একই ম্যাচে ইউনাইটেডের বিপক্ষে গোল ও অ্যাসিস্ট করার কৃতিত্ব অর্জন করেছেন তিনি।

১৯৯৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের হয়ে গোল করার সময় মাইকেল ওয়েনের বয়স ছিল ১৮ বছর ১২ দিন। দীর্ঘ ২৮ বছর পর সেই রেকর্ডের পাশে নিজের নাম লেখালেন এনগুমোহা। ইউনাইটেডের বিপক্ষে আলোচিত ম্যাচে তাঁর বয়স ছিল ১৮ বছর ৮৫ দিন।

রবিবার  (২২ নভেম্বর)  রাতে অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে ইউনাইটেডকে ৪-০ গোলে হারায় লিভারপুল। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এনগুমোহা। দ্বিতীয়ার্ধে ব্র্যাডলি বারকোলার পাস থেকে গোল করেন তিনি। এর আগে প্রথমার্ধে ফ্লোরিয়ান ভির্টৎসের গোলেও অবদান ছিল তাঁর।

লাল কার্ডে বিপাকে পড়ে ইউনাইটেড
ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইউনাইটেডের লেনি ইয়োরো। আলেক্সান্দার ইসাককে শেষ ডিফেন্ডার হিসেবে ফাউল করায় রেফারি স্যাম ব্যারট তাঁকে সরাসরি লাল কার্ড দেখান। ফলে বিরতির পর ১০ জন নিয়ে খেলতে হয় ইউনাইটেডকে। এই সুযোগ কাজে লাগিয়ে বড় জয় তুলে নেয় লিভারপুল।

দলীয় জয়ই এনগুমোহার কাছে বড়
রেকর্ড গড়ার পরও ব্যক্তিগত অর্জন নিয়ে বাড়তি উচ্ছ্বাস দেখাননি এনগুমোহা। ম্যাচ শেষে ‘ম্যাচ অব দ্য ডে’ অনুষ্ঠানে তিনি বলেন, তাঁর চোখে লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের চেয়ে বড় ম্যাচ আর নেই। অ্যানফিল্ডে তিন পয়েন্ট পাওয়া বিশেষ কিছু।

তরুণ এই ফুটবলার বলেন, রেকর্ডগুলো নিঃসন্দেহে বিশেষ। তবে গোল করা এবং দলকে জিততে সাহায্য করাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে আরও গোল করা ও সতীর্থদের দিয়ে গোল করানোর প্রত্যাশাও জানিয়েছেন তিনি।

লিভারপুল কোচ আন্দোনি ইরাওলা এনগুমোহার প্রশংসা করে বলেন, দুই পাশেই খেলতে অভ্যস্ত হয়ে উঠছেন এই তরুণ। মাঠের ভেতরে ঢুকে শট নেওয়া কিংবা বাইরে দিয়ে গিয়ে ক্রস করা—দুই ধরনের দক্ষতাই দেখাচ্ছেন তিনি।

কালের আলো/এসএ/এএইচ

Link copied!