Kaler Alo
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০২:২০ পিএম

দুই দিন শুটিংয়ে অনুপস্থিতি, পাভেলের বিরুদ্ধে ১৯ লাখ টাকা ক্ষতির অভিযোগ

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০২:২০ পিএম

দুই দিন শুটিংয়ে অনুপস্থিতি, পাভেলের বিরুদ্ধে ১৯ লাখ টাকা ক্ষতির অভিযোগ

শিডিউল দিয়েও শুটিংয়ে উপস্থিত না হওয়ার অভিযোগ উঠেছে অভিনেতা সাইদুর রহমান পাভেলের বিরুদ্ধে। তাঁর এমন আচরণে ধারাবাহিক নাটক ‘হাঙামা’র প্রযোজনা ইউনিটের প্রায় ১৯ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন নাটকটির নির্মাতা মানসুর আলম নির্ঝর। এ ঘটনায় ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলনও করেছেন তিনি।

নির্মাতার অভিযোগ, গত ১৫ ও ২১ নভেম্বর শুটিংয়ের তারিখ নির্ধারিত থাকলেও পাভেল নির্ধারিত সময়ে শুটিং সেটে উপস্থিত হননি। অভিনেতার জন্য গাড়ি পাঠানোসহ পুরো শুটিং ইউনিট প্রস্তুত রাখা হয়েছিল। কিন্তু বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর সাড়া পাওয়া যায়নি। এতে দুই দিনের শুটিং ঘিরে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়ে প্রযোজনা প্রতিষ্ঠান।

রোববার গভীর রাতে রাজধানীর পল্লবীতে পাভেলের বাসার নিচে সংবাদ সম্মেলন করেন মানসুর আলম নির্ঝর। সেখানে তিনি জানান, ১৫ নভেম্বরের ঘটনায় প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা ক্ষতি হয়েছিল। পরে পারিবারিক সমস্যার কথা জানিয়ে পাভেল ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন। বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁকে আবারও কাজের সুযোগ দেওয়া হয়। সে অনুযায়ী ১৭ ও ১৮ নভেম্বর শুটিং করেন অভিনেতা।

তবে নির্মাতার দাবি, ২১ নভেম্বর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। নির্ধারিত সময়ে শুটিংয়ে না আসায় এবারও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে ইউনিট। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ১৯ লাখ টাকা বলে দাবি তাঁর।

ক্ষতিপূরণ ও ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপ
নির্ঝর জানান, এ বিষয়ে ইতোমধ্যে ডিরেক্টরস গিল্ড, অভিনয়শিল্পী সংঘ ও পুলিশকে অবহিত করা হয়েছে। পাভেল ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি জনসমক্ষে ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন নির্মাতা।

বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারের লক্ষ্যে নির্মিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘হাঙামা’। এতে সাইদুর রহমান পাভেল ছাড়াও অভিনয় করছেন সেরতাজ জেবীন, মাহমুদুল ইসলাম মিঠু, মিলি বাশার, মাশরুর এনান (কেটো), সামিউল ভূঁইয়া (ভাইসাব), তাবাসসুম ছোঁয়া, শারমিন শর্মী, সুষমা সরকার, মুক্তি জাকারিয়া, উজ্জ্বল মাহমুদ, শাওন (মিরাক্কেল), সিকদার মুকিত, জারিন জারা খান, সুমন পাটোয়ারী ও সিনি স্নিগ্ধাসহ অনেকে।

এদিকে নির্মাতার অভিযোগের বিষয়ে অভিনেতা সাইদুর রহমান পাভেলের বক্তব্য পাওয়া যায়নি।

কালের আলো/এএন/জেএন

Link copied!