Kaler Alo
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
৬ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০৩:২৬ পিএম

বাচসাসের নতুন কমিটিতে কারা এলেন?

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০৩:২৬ পিএম

বাচসাসের নতুন কমিটিতে কারা এলেন?

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাহাত সাইফুল। শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোটগ্রহণ শেষে তাঁদের বিজয়ী ঘোষণা করা হয়।

সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচনে সভাপতি পদে ৫৭ ভোটের ব্যবধানে এবং সাধারণ সম্পাদক পদে ৯২ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন আবদুর রহমান ও রাহাত সাইফুল।

সভাপতি পদে আবদুর রহমানের জয়
সভাপতি পদে আবদুর রহমান পেয়েছেন ২৪৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল হাসান দর্পণ পেয়েছেন ১৮৯ ভোট। এ পদে অপর প্রার্থী কাজী ফারুক বাবুল পেয়েছেন মাত্র ৩ ভোট। ফলে ৫৭ ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হন আবদুর রহমান।

সাধারণ সম্পাদক পদে রাহাত সাইফুল
সাধারণ সম্পাদক পদে ২৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাহাত সাইফুল। তাঁর প্রতিদ্বন্দ্বী আহমেদ তেপান্তর (আওয়াল) পেয়েছেন ১৫৪ ভোট। এ পদে অঞ্জন রহমান পেয়েছেন ৩৬ ভোট। ৯২ ভোটের বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন রাহাত।

সহসভাপতি ও সম্পাদকীয় পদে যারা জয়ী
সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন দুজন। ২৬১ ভোট পেয়ে প্রথম হয়েছেন রিমন মাহফুজ এবং ২২৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন হামিদ মোহাম্মদ জসিম। এ পদে আঞ্জুমান আরা শিল্পী পেয়েছেন ১৯৯ ভোট এবং সাহাবুদ্দিন মজুমদার পেয়েছেন ১১১ ভোট। সহসাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আবু হুরায়রা মুরাদ।

অন্যান্য সম্পাদকীয় পদের মধ্যে অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দা ফারজানা জামান রুম্পা। তিনি পেয়েছেন ২৫৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ২২৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন রুহুল আমিন ভূঁইয়া।

আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক নির্বাচিত হয়েছেন আনিসুল হক রাশেদ। তিনি পেয়েছেন ২৩১ ভোট। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পান্থ আফজাল।

এ ছাড়া সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন ইশরাত জাহান স্বর্ণা। তিনি পেয়েছেন ২৪৭ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তৌফিক অপু। একই ভোট পেয়ে দপ্তর সম্পাদক হয়েছেন মহিব আল হাসান।

নির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ভোট শফিকুল আলম মিলনের
নির্বাহী সদস্যের নয়টি পদে সর্বোচ্চ ২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শফিকুল আলম মিলন। অন্য নির্বাচিতরা হলেন সুকন্যা আমির (২৬২), রুহুল সাখাওয়াত (২৪৯), রাজু আলীম (২৩৫), অরণ্য শোয়েব (২১৮), সালাম মাহমুদ (২১৬), শাকিল হোসেন (২০১), হাফিজ রহমান (১৯৩) ও সালাম ফারুক (১৯০)।

নির্বাহী সদস্যের শেষ আসনটি নিয়ে ছিল সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। ১৯০ ভোট পেয়ে নবম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সালাম ফারুক। মাত্র দুই ভোট কম পেয়ে বাদ পড়েছেন আফসানা খানম। তাঁর প্রাপ্ত ভোট ১৮৮।

কালের আলো/এসএ/টিসি

Link copied!