Kaler Alo
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
৬ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০৩:০০ পিএম

জন্মদিনের পরদিনই বুবলীর প্রযোজনার প্রথম সিনেমায় আন্তর্জাতিক স্বীকৃতি

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০৩:০০ পিএম

জন্মদিনের পরদিনই বুবলীর প্রযোজনার প্রথম সিনেমায় আন্তর্জাতিক স্বীকৃতি

অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলীর জন্মদিনের আনন্দে এবার যোগ হলো নতুন এক সুখবর। প্রযোজক হিসেবে তাঁর প্রথম কাজ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে। অভিনয়ের পাশাপাশি প্রযোজনায়ও নতুন যাত্রা শুরু করা বুবলীর জন্য এটি বিশেষ অর্জন।

বুবলীর প্রযোজনা প্রতিষ্ঠান বিগ প্রোডাকশনের প্রথম চলচ্চিত্র ‘ঠিকানা’। এর গল্প ও পরিচালনা করেছেন মুরসালিন সরকার। চিত্রনাট্য লিখেছেন তাহসিন রিফাত নূর রাফতি। চলচ্চিত্রটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী কাজী মিলনাজ উসায়েম নাবহান ও পূর্ণতা।

আগামী বছরের ৯ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে জায়গা করে নেওয়ায় বুবলীর প্রযোজনা প্রতিষ্ঠানটির অভিষেক কাজটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

প্রযোজনার পাশাপাশি অভিনয়েও ব্যস্ততা
প্রযোজনায় নতুন পরিচয়ের পাশাপাশি অভিনয় নিয়েও আলোচনায় রয়েছেন বুবলী। ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায় চিকিৎসক তিথি চরিত্রে অভিনয় করেন তিনি। চলতি বছর ঈদে মুক্তি পায় তাঁর অভিনীত সিনেমা ‘প্রেশার কুকার’। তবে সিনেমাটির প্রচার-প্রচারণায় তাঁকে দেখা যায়নি।

গত ১১ মে দ্বিতীয়বারের মতো মা হয়েছেন এই অভিনেত্রী। কন্যাসন্তানের জন্মের খবর প্রকাশের পর থেকে তাঁকে নিয়মিত জনসমক্ষে দেখা যায়নি। বুবলী জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারিতে একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

জানুয়ারিতেই শুটিংয়ে ফিরছেন বুবলী
দীর্ঘ বিরতির পর আগামী জানুয়ারিতে শুটিংয়েও ফিরছেন অভিনেত্রী। নির্মাতা জাহিদ হোসেনের ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে তাঁর।

পরিচালক জানিয়েছেন, জানুয়ারিতে ঢাকেশ্বরী মন্দিরে বুবলীর অংশের দৃশ্য ধারণের পরিকল্পনা করা হয়েছে। এ ছাড়া নতুন আরও কয়েকটি সিনেমায় অভিনয়ের বিষয়ে পরিচালকদের সঙ্গে আলোচনা চলছে।

সব মিলিয়ে আগামী বছরটি বুবলীর জন্য হতে যাচ্ছে নতুন ব্যস্ততার সময়। একদিকে প্রযোজক হিসেবে প্রথম চলচ্চিত্রের উৎসবযাত্রা, অন্যদিকে অভিনয়ে ফেরার প্রস্তুতি—দুই দিকেই নতুন অধ্যায়ের অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী।

কালের আলো/এসএ/ইএকে

Link copied!