Kaler Alo
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
৫ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ০৬:৫১ পিএম

গ্যাংস্টার গল্পে এক হচ্ছেন ঢালিউড তারকারা

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ০৬:৫১ পিএম

গ্যাংস্টার গল্পে এক হচ্ছেন ঢালিউড তারকারা

বিজ্ঞাপন নির্মাণে দুই দশকের বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে কিসলু গোলাম হায়দারের। নাটক ও টেলিফিল্ম নির্মাণেও পরিচিতি পেয়েছেন তিনি। এবার প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন এই নির্মাতা। তাঁর প্রথম সিনেমার নাম ‘মস্তান’। আন্ডারওয়ার্ল্ড ও গ্যাংস্টারদের জীবন ঘিরে তৈরি হচ্ছে ছবিটির গল্প।

এক সিনেমায় চঞ্চল, শুভ ও তমা
‘মস্তান’ সিনেমায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ, তমা মির্জা ও সামিরা খান মাহি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা কিসলু গোলাম হায়দার নিজেই। তবে সিনেমার গল্প কিংবা অভিনয়শিল্পীদের চরিত্র নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে চান না তিনি।

নির্মাতা জানিয়েছেন, গ্যাংস্টারদের জীবন এবং আন্ডারওয়ার্ল্ডের নানা ঘটনা নিয়েই এগিয়ে যাবে সিনেমার কাহিনি। আগামী ২৫ নভেম্বর থেকে ঢাকার বাইরে শুরু হবে ছবিটির শুটিং। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

নতুন সিনেমায় আরিফিন শুভ ও তমা
‘মস্তান’ আরিফিন শুভর নতুন সিনেমা। গত ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত ‘মালিক’। অন্যদিকে তমা মির্জাকে সর্বশেষ দেখা গেছে ‘মন যে বোঝে না’ সিনেমায়। ২০২৫ সালের নভেম্বরে মুক্তি পাওয়া ছবিটিতে তাঁর বিপরীতে ছিলেন আরিফিন শুভ। তবে সিনেমাটির শুটিং হয়েছিল প্রায় দেড় দশক আগে।

সম্প্রতি ভিকি জাহেদের ‘খলনায়ক’ সিনেমার শুটিং শেষ করেছেন তমা। এতে তাঁর সহশিল্পী আফরান নিশো। এর আগে ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা।

চঞ্চলের ব্যস্ততার মাঝেই ‘মস্তান’
‘খলনায়ক’ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরীও। বর্তমানে শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘আবার দেখা হলে’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। এর মধ্যেই নতুন করে যুক্ত হলেন কিসলু গোলাম হায়দারের প্রথম চলচ্চিত্র ‘মস্তান’-এ।

সিনেমায় অভিষেক হচ্ছে সামিরা খান মাহির
‘মস্তান’ সিনেমার অন্যতম আকর্ষণ সামিরা খান মাহি। ছোট পর্দায় পরিচিত মুখ হলেও এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

বর্তমানে পুয়ের্তো রিকোতে রয়েছেন মাহি। সেখানে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন এই মডেল-অভিনেত্রী। আন্তর্জাতিক প্রতিযোগিতায় ব্যস্ততার মধ্যেই তাঁর বড় পর্দায় অভিষেকের খবর ভক্তদের জন্য নতুন চমক হয়ে এসেছে।

কালের আলো/এসএ/জেএন
 

Link copied!