Kaler Alo
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
৫ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আঙ্কেল, হ্যাপি বার্থ ডে’—শিশুদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

গোপালগঞ্জ সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ০৭:২৪ পিএম

গোপালগঞ্জে শান্তি বজায় রাখতে জনগণকে আইজিপির আহ্বান

গোপালগঞ্জ সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ০৭:২৪ পিএম

গোপালগঞ্জে শান্তি বজায় রাখতে জনগণকে আইজিপির আহ্বান

সহিংসতা ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তাঁরা গোপালগঞ্জ শহরে পৌঁছান। পরে জেলা সার্কিট হাউসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দীর্ঘ সময় বৈঠক করেন। সভায় গোপালগঞ্জ ও আশপাশের জেলার পুলিশ সুপাররাও উপস্থিত ছিলেন।

বৈঠককে কেন্দ্র করে সার্কিট হাউসের সামনে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। সেখানে পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে বাধ্য করবেন না
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ অন্যান্য বাহিনীকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আইজিপি মো. আলী হোসেন ফকির।

তিনি বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি এখন পর্যন্ত ভালো রয়েছে। আশা করি, আগামীতেও এ পরিস্থিতি ভালো থাকবে। যারা অশান্তি সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আইজিপির ভাষ্য, অশান্তি সৃষ্টিকারী মানুষের সংখ্যা খুব বেশি নয়।

অশান্তি সৃষ্টিকারীদের সতর্ক করে তিনি বলেন, এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থানে যেতে হয়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে আইজিপি বলেন, এর আগেও অনেক লাগাতার কর্মসূচি হয়েছে। সেসব কর্মসূচির পরিণতি কী হয়েছে, তা সবারই জানা।

থানা জনগণের সেবার জন্য
থানা পোড়ানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, থানাগুলো জনগণের সেবার জন্য। নিজেরাই যদি থানা পুড়িয়ে দেন, তাহলে পুলিশ কীভাবে সেবা দেবে?

তিনি বলেন, একটি এলাকায় লাখ লাখ মানুষ বসবাস করলেও থানায় পুলিশের সংখ্যা থাকে খুবই সীমিত। উদাহরণ দিয়ে আইজিপি বলেন, কোনো এলাকায় ১০ লাখ মানুষ থাকলেও থানায় হয়তো মাত্র ২০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। জনগণের মানসিক ও সার্বিক সহযোগিতা ছাড়া এত অল্পসংখ্যক পুলিশের পক্ষে আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন।

আইজিপি আরও বলেন, কেউ যদি মনে করেন তাঁদের এলাকায় পুলিশের প্রয়োজন নেই, তাহলে নিজেদের উদ্যোগেই আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি।

৩৬ ঘণ্টা পর মহাসড়কে বাস চলাচল শুরু
এদিকে গোপালগঞ্জে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে।

শুক্রবার সকাল ৬টার পর থেকে এ রুটে ঢাকা ও চট্টগ্রামগামী বাস চলাচল স্বাভাবিক হতে শুরু করে। বুধবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। নিরাপত্তার কারণে পরিবহন মালিকেরা বাস চলাচল বন্ধ রাখেন।

এতে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, যশোর, পিরোজপুর ও নড়াইলের যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পাশাপাশি গোপালগঞ্জের বিভিন্ন সড়কে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান আটকা পড়ে। বৃহস্পতিবার রাত ১০টার পর এসব যানবাহন চলাচল শুরু করে।

ইমাদ পরিবহনের ম্যানেজার মো. বাসু শেখ জানান, শুক্রবার সকাল থেকে তাঁদের বাস চলাচল স্বাভাবিক রয়েছে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে মহাসড়ক পরিষ্কার করা হয়েছে। এরপর থেকেই যানবাহন চলাচল শুরু হয়।

প্রায় ৩৬ ঘণ্টা পর মহাসড়কে বাস চলাচল শুরু হওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরেছে।

কালের আলো/এসকে/এমএসআইপি

Link copied!