Kaler Alo
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
৫ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

রাজশাহী সংবাদদাতা,কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ০৭:১২ পিএম

রাজশাহীতে পানবরজ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

রাজশাহী সংবাদদাতা,কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ০৭:১২ পিএম

রাজশাহীতে পানবরজ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

রাজশাহীর মোহনপুর উপজেলায় বাড়ির পাশের একটি পানবরজ থেকে শেফালী বেগম (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

নিহত শেফালী বেগম উপজেলার করিশা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী।

রাত আড়াইটায় নিখোঁজের বিষয়টি টের পান ছেলে

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে প্রতিদিনের মতো খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান শেফালী বেগম। রাত আনুমানিক আড়াইটার দিকে বাড়ির বাইরে শব্দ শুনে তাঁর ছেলে মো. নবাব আলীর ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হয়ে তিনি দেখতে পান, বাড়ির মূল ফটক বন্ধ থাকলেও তাঁর মা ঘরে নেই।

পরে আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি পানবরজে মায়ের মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি।

ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

Link copied!