Kaler Alo
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ১২:৫৩ পিএম

যুক্তরাষ্ট্রের সড়কে খালেদা জিয়ার নাম, সিটি কাউন্সিলে অধ্যাদেশ

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ১২:৫৩ পিএম

যুক্তরাষ্ট্রের সড়কে খালেদা জিয়ার নাম, সিটি কাউন্সিলে অধ্যাদেশ

বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি সড়কের সম্মানসূচক নামকরণের প্রস্তাব উঠেছে। এ লক্ষ্যে শিকাগো সিটি কাউন্সিলে একটি অধ্যাদেশ উত্থাপন করা হয়েছে। প্রস্তাবটি পাস হলে শহরের আপার ওয়াকার ড্রাইভের একটি অংশের নাম হবে ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’।

প্রস্তাবিত অধ্যাদেশ অনুযায়ী, ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড ও ওয়েস্ট অ্যাডামস স্ট্রিটের মধ্যবর্তী আপার ওয়াকার ড্রাইভের পূর্ব পাশের অংশটির নতুন সম্মানসূচক নামকরণ করা হবে। অধ্যাদেশটি পাস ও প্রকাশের পরপরই কার্যকর হবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

গণতন্ত্রে অবদানের স্বীকৃতি
অধ্যাদেশের প্রস্তাবনায় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার দীর্ঘদিনের জনসেবা এবং সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকার কথা তুলে ধরা হয়েছে। এসব অবদানের স্বীকৃতি হিসেবেই তিনি ‘মাদার অব ডেমোক্রেসি’ বা ‘গণতন্ত্রের মা’ হিসেবে পরিচিতি পেয়েছেন বলে উল্লেখ করা হয়।

এ ছাড়া মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে তাঁর অবদানের প্রশংসা করা হয়েছে।

মৃত্যুর পর স্মরণে উদ্যোগ
প্রস্তাবনায় বলা হয়েছে, গত বছরের ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর গণতন্ত্র ও জনসেবায় তাঁর অবদান স্মরণীয় করে রাখতেই সড়কটির সম্মানসূচক নামকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার এগিয়ে চলছে।

কালের আলো/এএন/জেএন

Link copied!