Kaler Alo
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ১১:৩০ এএম

আভকানের প্রভাবে মেঘলা আকাশ, ঢাকায় বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ১১:৩০ এএম

আভকানের প্রভাবে মেঘলা আকাশ, ঢাকায় বৃষ্টি

ঘূর্ণিঝড় আভকানের প্রভাবে রাজধানী ঢাকায় সকাল থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। মেঘাচ্ছন্ন আকাশ ও বৃষ্টির কারণে কমেছে তাপমাত্রা। আবহাওয়ার এমন পরিবর্তনে ঠান্ডা অনুভূত হওয়ায় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। ফলে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহন ও মানুষের চলাচল তুলনামূলক কম দেখা গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা থেকে বৃষ্টি শুরু হয়। সকাল ১০টা ৪৪ মিনিট পর্যন্ত ধোলাইখাল, যাত্রাবাড়ী, দয়াগঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রভাব দেখা যায়। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দিনের আলোও ছিল কিছুটা কম।

সড়কে কমেছে মানুষের চলাচল
বৃষ্টি ও তাপমাত্রা কমে যাওয়ায় রাজধানীর সড়কে স্বাভাবিক সময়ের তুলনায় মানুষের উপস্থিতি কম ছিল। ব্যক্তিগত গাড়িসহ অন্যান্য যানবাহনের চলাচলও তুলনামূলক কম লক্ষ্য করা গেছে।

সড়কে চলাচলকারী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃষ্টি ও ঠান্ডার কারণে অনেকেই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না। তবে কাজ কিংবা প্রয়োজনীয় কাজে যাঁরা বের হয়েছেন, তাঁদের অনেককে ছাতা ও রেইনকোট ব্যবহার করতে দেখা গেছে।

ছয় বিভাগে বৃষ্টি হতে পারে
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রায় থাকতে পারে পরিবর্তন
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঘূর্ণিঝড় আভকানের প্রভাবে রাজধানীতে বৃষ্টির পাশাপাশি দেশের কয়েকটি বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় দিনের স্বাভাবিক কর্মব্যস্ততায়ও কিছুটা প্রভাব পড়তে পারে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

Link copied!