এক দিনের সরকারি সফরে লালমনিরহাটে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে হেলিকপ্টারযোগে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে লালমনিরহাটের উদ্দেশে রওনা হন তিনি।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।
অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় অংশগ্রহণ
প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, সফরসূচি অনুযায়ী সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের কথা রয়েছে তাঁর। সেখানে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়’ (বিএসএমআরএএইইউ) আয়োজিত প্রথম ‘জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা’য় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন।
খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন
প্রতিযোগিতার কর্মসূচি শেষে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
এরপর লালমনিরহাট সার্কিট হাউসে কিছু সময় বিরতি নেবেন তিনি। বিরতি শেষে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক সুধী সমাবেশ ও বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় উন্নয়নসংক্রান্ত দিনব্যাপী কর্মসূচি শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।
কালের আলো/এএএন/এমএসআইপি
