Kaler Alo
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

কূটনৈতিক প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০২:৩২ পিএম

বসার ভঙ্গি নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলেন হুমায়ুন কবির

কূটনৈতিক প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০২:৩২ পিএম

বসার ভঙ্গি নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলেন হুমায়ুন কবির

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড অত্যন্ত আন্তরিক ও শ্রদ্ধাশীল বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তুরস্ক সফরে দুই নেতার সাক্ষাতের সময় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গি নিয়ে তৈরি হওয়া আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি নিয়ে ভুল ধারণা তৈরি হয়েছে। এর মধ্যে কোনো ধরনের অসৌজন্য বা অসম্মানের ইঙ্গিত ছিল না।

রোববার (১৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর এবং জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশগ্রহণের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বসার ভঙ্গি নিয়ে বিতর্কের ব্যাখ্যা
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক তুরস্ক সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সময় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের বসার ভঙ্গি নিয়ে বিভিন্ন মহলে আলোচনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান জানতে চান। জবাবে হুমায়ুন কবির বলেন, তিনি ব্যক্তিগতভাবে এড মিলিব্যান্ডকে চেনেন। গত দুই সপ্তাহে কমনওয়েলথের সাইডলাইনে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময়—দুই দফায় তাঁর সঙ্গে দেখা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অত্যন্ত আন্তরিক ও শ্রদ্ধাশীল। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, জনগণের ভোটে নির্বাচন এবং তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের যাত্রাকে তিনি ইতিবাচকভাবে দেখেন।

আসনের অবস্থান ছিল কিছুটা অস্বস্তিকর
হুমায়ুন কবিরের ভাষ্য, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীও নতুন দায়িত্ব পেয়েছেন। সাক্ষাতের সময় তাঁর আসনের অবস্থান কিছুটা অস্বস্তিকর ছিল। সে কারণেই হয়তো বসার ভঙ্গি নিয়ে এমন ধারণা তৈরি হয়েছে। তিনি বলেন, ওই আচরণের মধ্যে কোনো ধরনের বেয়াদবি বা অসৌজন্য ছিল না। বরং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর আচরণে আন্তরিকতাই প্রকাশ পেয়েছে।

ভুট্টোর সঙ্গে তুলনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, অতীতে জুলফিকার আলী ভুট্টো যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামনে দম্ভের সঙ্গে পা তুলে বসেছিলেন, বর্তমান সরকারের সঙ্গে তেমন কোনো পরিস্থিতি বা মনোভাবের সম্পর্ক নেই। তাঁর মতে, এবারের ঘটনাটি নিছক বসার অবস্থানজনিত বিষয়। এ নিয়ে আলোচনা করে একটি ইতিবাচক আলোচনাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

Link copied!