Kaler Alo
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০২:৩৮ পিএম

ডিজিটাল ও যোগাযোগ দক্ষতা বাড়াতে বললেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০২:৩৮ পিএম

ডিজিটাল ও যোগাযোগ দক্ষতা বাড়াতে বললেন রাষ্ট্রপতি

দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার মান এবং শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি, যোগাযোগ দক্ষতাসহ কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে।

রোববার (১৫ নভেম্বর) সকালে বঙ্গভবনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

চাকরির বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা
সাক্ষাৎকালে বিইউপির উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে সাইবার নিরাপত্তা, ন্যানো টেকনোলজি ও ডেটা সায়েন্সসহ চাকরির বাজারের চাহিদাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পাঠদান করা হচ্ছে।

এ ছাড়া দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতাসহ প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সমাবর্তনে আমন্ত্রণ গ্রহণ রাষ্ট্রপতির
সাক্ষাৎকালে বিইউপির উপাচার্য আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিব এবং বঙ্গভবনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এএএন/এমএসআইপি

Link copied!