সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর ১২ অক্টোবর রাত ৩টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। হুথি হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে বিমানবন্দরটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র।
রোববার (১১ অক্টোবর) বেবিচক সূত্রে এ তথ্য জানা যায়।
প্রতিবেদন অনুযায়ী, রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় ওই দিন সকাল পর্যন্ত মোট পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় সংশ্লিষ্ট ফ্লাইটগুলোর যাত্রীদের ভ্রমণসূচিতে বিঘ্ন ঘটেছে।
বিমানবন্দরটি পুনরায় চালুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছেন যাত্রীরা। যাঁদের রিয়াদগামী বা রিয়াদ থেকে ছেড়ে যাওয়ার ফ্লাইট রয়েছে, তাঁদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার কাছ থেকে সর্বশেষ তথ্য জেনে নেওয়া প্রয়োজন।
কালের আলো/এএইচ/এমএসআইপি










-20261122113959.jpg)


-20261121140412.jpg)






