Kaler Alo
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ১০:৩৪ পিএম

বৃষ্টি-কাদার মধ্যেই শেষ হলো রাজশাহী বিভাগীয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ১০:৩৪ পিএম

বৃষ্টি-কাদার মধ্যেই শেষ হলো রাজশাহী বিভাগীয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহীতে শেষ হয়েছে বিভাগীয় পর্যায়ের জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬। প্রতিযোগিতায় ছেলেদের বিভাগে ফুটবল, কাবাডি ও ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে পাবনা। বাস্কেটবল ও ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী এবং হকিতে জয় পেয়েছে জয়পুরহাট।

অন্যদিকে, মেয়েদের বিভাগে ফুটবল ও হ্যান্ডবলে জয়পুরহাট এবং কাবাডি ও বাস্কেটবলে চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক বোরহানউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

৩২ কলেজের ৯৫০ শিক্ষার্থীর অংশগ্রহণ

তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের আট জেলার জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া ৩২টি কলেজের মোট ৯৫০ জন শিক্ষার্থী অংশ নেন। ছেলে ও মেয়েদের বিভিন্ন বিভাগে মোট ৭২টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বৃষ্টিতে মাঠজুড়ে পানি ও কাদা

শনিবার (২১ নভেম্বর) দুপুরে রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজে ‘জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তবে প্রতিযোগিতার খেলা শুরু হয় এর আগের দিন শুক্রবার (২০ নভেম্বর)।

শুরু থেকেই বৃষ্টির কারণে প্রতিযোগিতার আয়োজন ও খেলা পরিচালনায় বিঘ্ন ঘটে। বৃষ্টির পানিতে রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের মাঠ জলাবদ্ধ ও কাদাময় হয়ে পড়ে। এমন পরিস্থিতির মধ্যেই হ্যান্ডবল, কাবাডি, অ্যাথলেটিকসসহ বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। মাঠে পানি ও কাদা জমে থাকায় ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয় ইনডোরে। বৃষ্টির কারণে আউটডোরের প্রায় সব ইভেন্ট পরিচালনাতেই নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।

জাতীয় পর্যায়ে অংশ নেবেন ২৮৪ প্রতিযোগী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক বোরহানউদ্দিন জানান, বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে ২৮৪ জন প্রতিযোগী পরবর্তী সময়ে ঢাকার বিকেএসপিতে অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

Link copied!