Kaler Alo
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

আদালত প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০৫:৩৯ পিএম

ট্রাইব্যুনালের রায়ে আ.লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখের দাবি

আদালত প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০৫:৩৯ পিএম

ট্রাইব্যুনালের রায়ে আ.লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখের দাবি

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি রায়ে উল্লেখ করা হয়েছে বলে দাবি করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

রোববার (২২ নভেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গাজী এম এইচ তামিম বলেন, ট্রাইব্যুনালের একটি মামলায় আওয়ামী লীগের কয়েকজনের বিচারের জন্য অভিযোগ গঠন করা হয়েছিল। সেখানে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন কি না, সে বিষয়েও বিচার করার কথা উল্লেখ ছিল। ওই অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিদের দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন ট্রাইব্যুনাল।

তিনি বলেন, প্রসিকিউশনের পক্ষ থেকে তাঁদের মনে হয়েছে, ট্রাইব্যুনাল রায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেছেন।

দেশজুড়ে বর্তমানে যেসব কার্যক্রম দেখা যাচ্ছে, সেগুলোর প্রতিফলনও ওই রায়ে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

পরবর্তী পদক্ষেপ নিয়ে যা বললেন প্রসিকিউটর

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা ওই রায়ের আলোকে পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গাজী এম এইচ তামিম বলেন, রায়ের কপি হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

তিনি আরও জানান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের মামলায় দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে একটি অভিযোগ গঠন করা হয়েছিল। সেই অভিযোগ প্রমাণিত হয়েছে এবং ওই মামলায় আসামিরা সাজা পেয়েছেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

Link copied!