Kaler Alo
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৩:৩৮ পিএম

সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৩:৩৮ পিএম

সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন আহমদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে সংসদ থেকে বের হয়ে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, শুরুতে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। পরবর্তীতে সংসদের বিধি মোতাবেক তাদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি। এরপর আবার অধিবেশন বসবে। সেই অধিবেশনে সভাপতিমণ্ডলীর প্যানেল ঘোষণা করা হবে। তারপর সুপ্রস্তাব আসবে, তার ওপর আলোচনা হবে।

এদিন আইনমন্ত্রী একসঙ্গে ৩০টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করবেন বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এরপর রাষ্ট্রপতির ভাষণ হবে। তার আগে সংসদীয় কয়েকটি কমিটি নির্বাচিত হয়।

আগামী ১৫ মার্চ আরও একটি অধিবেশন হয়ে ঈদের পর পর্যন্ত বিরতি হতে পারে বলেও জানান তিনি।

কালের আলো/এসএকে

Link copied!