Kaler Alo
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

লাইফস্টাইল ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০১:৩৬ পিএম

ধূমপানে নারীর প্রজননক্ষমতায় বড় আঘাত, ঝুঁকি ৪০ শতাংশ বেশি

লাইফস্টাইল ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০১:৩৬ পিএম

ধূমপানে নারীর প্রজননক্ষমতায় বড় আঘাত, ঝুঁকি ৪০ শতাংশ বেশি

তামাক ব্যবহারের কারণে নারী ও পুরুষ উভয়ের প্রজননক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে পুরুষদের তুলনায় নারীদের ক্ষেত্রে বন্ধ্যত্বের ঝুঁকি ৪০ শতাংশ বেশি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির এক প্রতিবেদনে উঠে এসেছে, শুধু সরাসরি ধূমপান নয়, অন্যের সিগারেটের ধোঁয়া গ্রহণ করলেও সন্তান ধারণের সক্ষমতা কমে যেতে পারে।

বিশ্বজুড়ে কয়েক দশকের তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে বলা হয়েছে, তামাকের ক্ষতিকর প্রভাব প্রজননস্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য ধূমপানের অভ্যাস বাড়তি ঝুঁকি তৈরি করতে পারে।

সিগারেটের বাইরেও রয়েছে ঝুঁকি
ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, প্রজননক্ষমতার ওপর তামাকের নেতিবাচক প্রভাব শুধু প্রচলিত সিগারেটের মধ্যে সীমাবদ্ধ নয়। ই-সিগারেট, হুক্কা বা ওয়াটারপাইপ এবং ধোঁয়াবিহীন তামাক ব্যবহারের সঙ্গেও প্রজননস্বাস্থ্যের ক্ষতিকর প্রভাবের সম্পর্ক পাওয়া গেছে।

এ ছাড়া পরোক্ষ ধূমপান বা সেকেন্ডহ্যান্ড স্মোকের সংস্পর্শেও সন্তান ধারণের সম্ভাবনা কমতে পারে। অর্থাৎ নিজে ধূমপান না করলেও ধূমপায়ীর আশপাশে থাকার কারণে নারী-পুরুষ উভয়েই ঝুঁকির মুখে পড়তে পারেন।

ধূমপান ছাড়লে কমতে পারে বন্ধ্যত্বের ঝুঁকি
প্রতিবেদনের গবেষণালব্ধ তথ্য অনুযায়ী, যেসব নারী ধূমপান ছেড়ে দিয়েছেন, তাঁদের ক্ষেত্রে সন্তানহীনতার ঝুঁকি ধূমপান চালিয়ে যাওয়া নারীদের তুলনায় ২৫ শতাংশ কম। এ তথ্য ধূমপান ত্যাগের গুরুত্বকে আরও স্পষ্ট করে তুলেছে।

চিকিৎসকদের বিশেষ পরামর্শ
ডব্লিউএইচও চিকিৎসকদের পরামর্শ দিয়েছে, রোগীদের সঙ্গে আলোচনার সময় প্রজননক্ষমতার ওপর ধূমপানের সম্ভাব্য ক্ষতিকর প্রভাব তুলে ধরতে হবে। বিশেষ করে যাঁরা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের তামাক ব্যবহারজনিত ঝুঁকি সম্পর্কে সচেতন করা জরুরি।

পাশাপাশি ধূমপান করেন এমন ব্যক্তিদের বিজ্ঞানসম্মত পদ্ধতিতে এ অভ্যাস ত্যাগে উৎসাহিত করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। বিশেষজ্ঞদের মতে, প্রজননস্বাস্থ্য সুরক্ষায় তামাকের ব্যবহার বন্ধ করা এবং পরোক্ষ ধূমপান থেকে দূরে থাকাও গুরুত্বপূর্ণ।

কালের আলো/এসএ/টিসি

Link copied!