Kaler Alo
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০১:৩৫ পিএম

ফিলিস্তিনপন্থী বিক্ষোভে গ্রেটা থুনবার্গ আটক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০১:৩৫ পিএম

ফিলিস্তিনপন্থী বিক্ষোভে গ্রেটা থুনবার্গ আটক

জার্মানির রাজধানী বার্লিনে ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে আটক হয়েছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। সোমবার (১৩ জুলাই) অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান রাইনমেটালের কার্যালয়ের সামনে আয়োজিত এই বিক্ষোভে তিনি যোগ দেন।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিন ও লেবাননে হামলায় ব্যবহৃত অস্ত্র উৎপাদনের অভিযোগ তুলে রাইনমেটালের কার্যক্রমের প্রতিবাদে এই অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গ গেটের কাছেও বিক্ষোভকারীরা অবস্থান নেন।

কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে গ্রেটা থুনবার্গ বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং গণহত্যার বিরুদ্ধে দাঁড়ানো সবার দায়িত্ব। তিনি রাইনমেটালের নতুন কারখানা নির্মাণ বন্ধ এবং ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের দাবি জানান।

গ্রেটা বলেন, “রাইনমেটালের নতুন কারখানা নির্মাণ বন্ধ করতে হবে এবং ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করতে হবে। গণহত্যা বন্ধ করুন।”

বিক্ষোভ চলাকালে বার্লিন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশ গ্রেটা থুনবার্গসহ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে।

রাইনমেটাল ইউরোপের অন্যতম বড় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান। সামরিক সরঞ্জাম উৎপাদন ও সরবরাহের কারণে প্রতিষ্ঠানটি বিভিন্ন সময় আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা ও প্রতিবাদের মুখে পড়েছে।

কালের আলো/এসএ

Link copied!