Kaler Alo
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
৬ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৬, ০৭:৪৩ পিএম

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৬, ০৭:৪৩ পিএম

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ

দেশে মূল্যস্ফীতির হার আগস্টে কিছুটা কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) প্রতিবেদনে দেখা গেছে, আগস্টে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৬ শতাংশে।

সোমবার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত বিবিএসের তথ্য অনুযায়ী, জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩২ শতাংশ। ফলে এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ০৬ শতাংশীয় পয়েন্ট। তবে গত বছরের আগস্টে এ হার ছিল ৮ দশমিক ২৯ শতাংশ।

আগস্টে মূল্যস্ফীতি কমার পেছনে বড় ভূমিকা রেখেছে খাদ্যপণ্যের দাম। এ মাসে খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে ৭ দশমিক ০২ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৭ দশমিক ১৬ শতাংশ। গত বছরের আগস্টে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৬০ শতাংশ।

অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার মূল্যস্ফীতি বেড়েছে। আগস্টে এ খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৩২ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৯ দশমিক ২৮ শতাংশ।

অঞ্চলভেদে আগস্টে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩১ শতাংশ। শহরাঞ্চলে এ হার ছিল ৮ দশমিক ২০ শতাংশ।

এদিকে আগস্টে জাতীয় পর্যায়ে মজুরি বৃদ্ধির হারও কমেছে। বিবিএসের হিসাবে, এ মাসে মজুরি হার সূচকের প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ০৫ শতাংশ। জুলাইয়ে এ হার ছিল ৮ দশমিক ২২ শতাংশ।

অর্থাৎ আগস্টে মজুরি বৃদ্ধির তুলনায় মূল্যস্ফীতি ছিল শূন্য দশমিক ২১ শতাংশীয় পয়েন্ট বেশি। ফলে মূল্যস্ফীতি কিছুটা কমলেও মানুষের আয় বৃদ্ধির তুলনায় জীবনযাত্রার ব্যয় এখনো বেশি হারে বাড়ছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

Link copied!