চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) প্রবাসীরা বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছেন ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এ সময়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। এরপর রয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্য থেকে এসেছে ১৬১ কোটি ৬৬ লাখ ডলার।
রেমিট্যান্স পাঠানো শীর্ষ ১০ দেশ
প্রথম চার মাসে রেমিট্যান্স পাঠানোর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি থেকে এসেছে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার।
শীর্ষ ১০ দেশের মধ্যে আরও রয়েছে সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ইতালি, কুয়েত, ওমান, সিঙ্গাপুর ও কাতার।
দেশভিত্তিক রেমিট্যান্সের পরিমাণ হলো—
- সৌদি আরব: ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ডলার
- যুক্তরাজ্য: ১৬১ কোটি ৬৬ লাখ ডলার
- যুক্তরাষ্ট্র: ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার
- সংযুক্ত আরব আমিরাত: ১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার ডলার
- মালয়েশিয়া: ৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার ডলার
- ইতালি: ৭৬ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ডলার
- কুয়েত: ৬১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলার
- ওমান: ৫৫ কোটি ২০ লাখ ডলার
- সিঙ্গাপুর: ৫৫ কোটি ৪ লাখ ৯০ হাজার ডলার
- কাতার: ৪৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার ডলার
অক্টোবরে এসেছে ২৮৭ কোটি ডলার
মাসভিত্তিক হিসাবে, গত অক্টোবরে দেশে এসেছে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ডলারের রেমিট্যান্স। এর আগের মাস সেপ্টেম্বরে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২৭৬ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। আর আগস্টে এসেছে ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ডলার। এ হিসাবে চার মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে আগস্টে।
কালের আলো/এসকে/এমএসআইপি
