Kaler Alo
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
৬ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০৩:০৮ পিএম

জোহানেসবার্গে হার, বাংলাদেশের একাদশ নিয়ে বিস্ফোরক ডোনাল্ড

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০৩:০৮ পিএম

জোহানেসবার্গে হার, বাংলাদেশের একাদশ নিয়ে বিস্ফোরক ডোনাল্ড

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের একাদশে মাত্র তিন পেসার রাখার সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। তাঁর মতে, দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে তিন পেসার ও একজন স্পিনার নিয়ে মাঠে নামা রক্ষণাত্মক সিদ্ধান্ত। এতে পেসারদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়, যার প্রভাব পড়েছে ম্যাচের পারফরম্যান্সেও।

জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হারের পর নিজের অসন্তোষের কথা জানান বাংলাদেশের সাবেক এই কোচ। তাঁর মতে, দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে প্রতিপক্ষের ২০ উইকেট নিতে হলে চারজন বিশেষজ্ঞ পেসার প্রয়োজন। একই ধরনের কন্ডিশন সেঞ্চুরিয়ন টেস্টেও অপেক্ষা করছে বলে মনে করেন তিনি।

তিন পেসার দেখে বাকরুদ্ধ ডোনাল্ড
বাংলাদেশের একাদশে তিন পেসার দেখে নিজের বিস্ময়ের কথা গোপন রাখেননি ডোনাল্ড। তিনি বলেন, ‘তিন পেসার দেখে আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। দক্ষিণ আফ্রিকায় তিন পেসার নিয়ে খেলা যায় না, দুঃখিত। এটা রক্ষণাত্মক সিদ্ধান্ত। এতে ওই তিনজনের ওপর অতিরিক্ত চাপ পড়ে।’

ডোনাল্ডের মতে, দক্ষিণ আফ্রিকার মতো পেস সহায়ক কন্ডিশনে তিনজন পেসারকে দিয়ে পুরো ম্যাচের বোলিং সামলানোর পরিকল্পনা বাস্তবসম্মত নয়। কোনো একজন বোলারের খারাপ দিন গেলে কিংবা অতিরিক্ত বোলিং করতে হলে পুরো আক্রমণভাগই চাপে পড়ে।

মিরাজকে আক্রমণ করাই ছিল দক্ষিণ আফ্রিকার কৌশল
জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের স্পিনার মেহেদী হাসান মিরাজকে লক্ষ্য করে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের বিষয়টিও তুলে ধরেন ডোনাল্ড। তাঁর বিশ্লেষণ, মিরাজকে আক্রমণ করে খেললে বাংলাদেশের পেসারদের আবার বোলিংয়ে ফিরতে হবে। আর এই কৌশল কাজে লাগিয়ে স্বাগতিকরা পেসারদের ওপর বাড়তি চাপ তৈরি করেছে।

ডোনাল্ড বলেন, দক্ষিণ আফ্রিকা মিরাজের বিপক্ষে কতটা ভালো ব্যাটিং করেছে, তা সবাই দেখেছেন। পেসারদের ফিরিয়ে আনার জন্য তারা মিরাজকে আক্রমণ করবে, সেটি আগে থেকেই বোঝা যাচ্ছিল। শেষ পর্যন্ত পর্যাপ্ত বিকল্প না থাকায় বাংলাদেশের একজন পেসার চোটে পড়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

সেঞ্চুরিয়নে চার পেসার চান সাবেক কোচ
পরবর্তী টেস্টে বাংলাদেশের বোলিং আক্রমণে পরিবর্তন চান ডোনাল্ড। তাঁর মতে, দক্ষিণ আফ্রিকার মাটিতে ২০ উইকেট নিতে হলে চারজন পেসার নিয়ে মাঠে নামা উচিত। শুধু তিন পেসার ও একজন স্পিনারের ওপর নির্ভর করে পুরো ম্যাচের বোলিং সামলানো কঠিন।

ডোনাল্ডের পছন্দের চার পেসার হলেন হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন। বিশেষ করে শরিফুল ইসলামের উচ্চতা ও বাঁহাতি বোলিংয়ের ধরন দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে কার্যকর হতে পারে বলে মনে করেন তিনি।

শরিফুলকে নিয়ে আলাদা পরিকল্পনা ডোনাল্ডের
শরিফুলের সঙ্গে দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো ইয়ানসেনের বোলিংয়ের ধরনের তুলনাও করেছেন ডোনাল্ড। তাঁর মতে, ওয়ান্ডারার্স ও সেঞ্চুরিয়নের মতো মাঠে লম্বা উচ্চতার পেসারদের বাড়তি সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে।

ডোনাল্ড বলেন, ‘আমার চার বোলার হতেন হাসান, শরিফুল, তাসকিন ও ইবাদত। শরিফুল বাঁহাতি পেসার, অনেকটা মার্কো ইয়ানসেনের মতো। সে বেশ লম্বা। ওয়ান্ডারার্স ও সেঞ্চুরিয়নের মতো মাঠে লম্বা বোলারদের প্রয়োজন। বল বাউন্স করবে, তাই একটু ফুলার লেংথে বল করতে হবে। শরিফুল আমার কাছে সেই ধরনের বোলার।’

সব মিলিয়ে জোহানেসবার্গে বাংলাদেশের বোলিং পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক এই কোচ। তাঁর বিশ্বাস, সেঞ্চুরিয়নে চার পেসার নিয়ে মাঠে নামলে দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে বাংলাদেশের বোলিং আক্রমণ আরও কার্যকর হতে পারে।

কালের আলো/এসএ/ইএকে

Link copied!