Kaler Alo
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সনদ নয়, দক্ষতা চাই—শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের বার্তা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

রাজশাহী সংবাদদাতা,কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৮:৩২ পিএম

রাজশাহী নগর ভবনে হাতবোমা নিক্ষেপ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

রাজশাহী সংবাদদাতা,কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৮:৩২ পিএম

রাজশাহী নগর ভবনে হাতবোমা নিক্ষেপ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

রাজশাহী নগর ভবন লক্ষ্য করে দুটি হাতবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) দিবাগত গভীর রাতে দুটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত এ হামলা চালায়। বোমা দুটি বিস্ফোরণের পর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। তবে এ ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত নগর ভবনের সামনে আসে। তাদের মধ্যে দুজন মোটরসাইকেল থেকে নেমে নগর ভবন লক্ষ্য করে পরপর দুটি হাতবোমা নিক্ষেপ করে। বোমা দুটি বিস্ফোরণের পর দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

গুরুত্বপূর্ণ স্থাপনায় একের পর এক হামলা

সাম্প্রতিক সময়ে রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় হামলার ঘটনার মধ্যে এবার নগর ভবন লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা ঘটল। এর আগে পবা উপজেলা ভূমি অফিস ও পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রেও হামলার ঘটনা ঘটে।

নিরাপত্তা নিয়ে উদ্বেগ

একের পর এক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনায় সংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। রোববার রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম পবা উপজেলা ভূমি অফিস ও পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় তিনি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

Link copied!