Kaler Alo
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সনদ নয়, দক্ষতা চাই—শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের বার্তা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৮:২২ পিএম

১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন চায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৮:২২ পিএম

১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন চায় ঢাকা

গঙ্গার পানি বণ্টন চুক্তি নতুন করে করার পরিবর্তে বিদ্যমান চুক্তিটিই নবায়ন করতে চায় বাংলাদেশ। আগামী ১২ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী ঢাকা। এ লক্ষ্যে ইতোমধ্যে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। এখন ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার অপেক্ষায় রয়েছে সরকার।

রোববার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বিদ্যমান চুক্তি নবায়ন করতে চায় ঢাকা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ। ঢাকা চুক্তিটি অব্যাহত রাখতে এবং এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী।

তিনি বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী। বাংলাদেশ ও ভারতের জন্য গঙ্গা চুক্তির গুরুত্ব সম্পর্কে ভারত অবগত। তাই বাংলাদেশের পাঠানো চিঠির জবাব রাজনৈতিক ও কূটনৈতিকভাবে দেওয়া হবে বলে আশা করছে ঢাকা।

আলোচনার মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত

বিদ্যমান চুক্তি নবায়ন করা হবে, নাকি নতুন করে চুক্তি সম্পাদন করা হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, আলোচনায় বসার আগে এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। দুই দেশের আলোচনার মাধ্যমেই বিষয়টি নির্ধারিত হবে।

তবে আগামী ১২ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ চায় বিদ্যমান চুক্তিটিই আবার নবায়ন হোক। আপাতত নতুন চুক্তির বিষয়টি সামনে আসছে না।

ভারতের সাড়ার অপেক্ষায় বাংলাদেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশ ইতোমধ্যে ভারতকে চিঠি দিয়েছে। এখন আলোচনায় বসার বিষয়ে ভারতের আনুষ্ঠানিক সাড়া পাওয়ার অপেক্ষায় রয়েছে ঢাকা। প্রয়োজনীয় আলোচনার মাধ্যমে দুই দেশ এ বিষয়ে সমাধানে পৌঁছাতে পারবে বলে আশা করছে বাংলাদেশ।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

Link copied!