Kaler Alo
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

লক্ষ্মীপুর সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৩:৪৯ এএম

কমলনগরে স্কুলছাত্রীর ওপর নির্যাতনের অভিযোগ, বিচারের আশায় দ্বারে দ্বারে মা

লক্ষ্মীপুর সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৩:৪৯ এএম

কমলনগরে স্কুলছাত্রীর ওপর নির্যাতনের অভিযোগ, বিচারের আশায় দ্বারে দ্বারে মা

লক্ষ্মীপুরের কমলনগরে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় আটজনের বিরুদ্ধে। কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পর ওষুধ সেবনের মাধ্যমে তার গর্ভপাত করানো হয়েছে বলেও অভিযোগ করেছেন মা। এদিকে, ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনের নামে স্থানীয় এক প্রভাবশালী রাজনৈতিক নেতার বিরুদ্ধে অভিযুক্তদের আড়াল করার অভিযোগ উঠেছে। আর্থিক অসচ্ছলতা ও নিরাপত্তাহীনতার কারণে এখনো থানায় লিখিত অভিযোগ করতে পারেননি ভুক্তভোগীর মা। মেয়ের বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন তিনি।

ভুক্তভোগী কিশোরী উপজেলার চরলরেন্স উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি চরলরেন্স ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সরকারি পুকুরপাড় এলাকায়।

আটজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার প্রয়োজনে কিশোরীর মা পারভিন বেগম বাড়ির বাইরে কাজে যেতেন। এ সুযোগে টাকা-পয়সাসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে পর্যায়ক্রমে আটজন কিশোরীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ। অভিযুক্তরা হলেন—আলাউদ্দিন, হৃদয়, ছিদ্দিক মাঝি, আলামিন, আলাদ্দ, আজাদ মাঝি, জামাল ও আরিফ।

ভুক্তভোগীর মা পারভিন বেগমের অভিযোগ, মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে অভিযুক্তদের একজন আলাউদ্দিন গর্ভপাতের জন্য তাকে পাঁচ হাজার টাকা দেন। একই সঙ্গে বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয়। পরে ভয় ও চাপে ওষুধ সেবনের মাধ্যমে গর্ভপাত করাতে বাধ্য হয় তার মেয়ে।

প্রভাবশালী নেতার বিরুদ্ধে আড়ালের অভিযোগ

শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় এক প্রভাবশালী রাজনৈতিক নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে ঘটনাটি ঘিরে এলাকায় মহড়া দিয়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ওই নেতা প্রকৃত অভিযুক্তদের আড়াল করতে এক বৃদ্ধকে দায়ী করে নিজের উদ্যোগে ‘রহস্য উদ্‌ঘাটনের’ আয়োজন করেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে।

ওই নেতার ফেসবুক আইডি থেকে এ-সংক্রান্ত ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নেতার বক্তব্য পাওয়া যায়নি।

ভুক্তভোগীর মায়ের দাবি, প্রভাবশালী ওই নেতার ভয়ভীতি প্রদর্শনের কারণে তারা মামলা করার সাহস পাচ্ছেন না। আর্থিক অসচ্ছলতার কারণে আইনি লড়াই শুরু করাও তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের

এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

Link copied!