Kaler Alo
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

খুলনা সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৩:২৯ এএম

খুলশীতে শেখ হাসিনার পক্ষে স্লোগান দিয়ে ঝটিকা মিছিল

খুলনা সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৩:২৯ এএম

খুলশীতে শেখ হাসিনার পক্ষে স্লোগান দিয়ে ঝটিকা মিছিল

ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও কনসার্ট ঘিরে লোকসমাগমের পর চট্টগ্রাম নগরের খুলশীতে ঝটিকা মিছিল করেছেন কয়েকজন তরুণ ও যুবক। শনিবার রাতে মিছিল থেকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেওয়া হয়। স্থানীয় সূত্রের দাবি, মিছিলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।

শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে খুলশী থানার শাহজাহান মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। মিছিলের ১৪ সেকেন্ডের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

কনসার্ট শেষে সড়কে মিছিল

স্থানীয় সূত্র জানায়, শাহজাহান মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল উপলক্ষে কনসার্টের আয়োজন করা হয়েছিল। কনসার্ট শেষ হওয়ার পর দর্শকেরা যখন বাড়ি ফিরছিলেন, তখন সড়কে জড়ো হয়ে মিছিল বের করেন কয়েকজন তরুণ ও যুবক।

ছড়িয়ে পড়া ভিডিওতে তাদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সামনে এগিয়ে যেতে এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দিতে দেখা যায়। মিছিলে অংশ নেওয়া কারও হাতে ব্যানার বা ফেস্টুন ছিল না।

মিছিলের বিষয়ে তদন্ত করছে পুলিশ

মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির উদ্যোগে ওই টুর্নামেন্ট ও কনসার্টের আয়োজন করা হয়েছিল বলে জানা গেছে। তবে মিছিলটি কোন পথে গেছে এবং অংশগ্রহণকারীরা পরে কোথায় গেছেন, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান মিছিলের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে পুলিশ কাজ করছে।

কালের আলো/এএএন/এমএসআইপি 

Link copied!