Kaler Alo
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ১০:০২ পিএম

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ১০:০২ পিএম

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

Oplus_131072

মালদ্বীপের প্রেসি‌ডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে‌ছেন বাংলা‌দে‌শের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

শ‌নিবার (২৫ জুলাই) সন্ধ্যায় মালদ্বীপের প্রেসি‌ডেন্টের কার্যালয়ে এ সাক্ষাৎ হ‌য়ে‌ছে। দেশ‌টির প্রেসি‌ডেন্টের অ‌ফিস এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, প্রেসি‌ডেন্ট পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং ৬১তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সরকারের বিশেষ অতিথি হিসেবে তার মালদ্বীপ সফরের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাৎকা‌লে বহুপাক্ষিক সহযোগিতা, শিক্ষা খা‌তে সুযোগ এবং মানু‌ষে মানু‌ষে যোগা‌যোগের ওপন বিশেষ জোর দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার উপায়গুলো নি‌য়ে তারা আলোচনা করেন।

উভয় পক্ষ মধ্যে দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বন্ধুত্বের কথা তুলে ধরে পারস্পরিক সুবিধা ও স্বার্থের ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

কালের আলো/এসএকে

Link copied!