Kaler Alo
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০৭:১১ পিএম

অর্থ মন্ত্রণালয়ে ৩৫ জনের চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০৭:১১ পিএম

অর্থ মন্ত্রণালয়ে ৩৫ জনের চাকরির সুযোগ

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজস্ব খাতভুক্ত তিনটি ভিন্ন পদে মোট ৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ নভেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।

প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যক্তিগত সহকারী পদে ১০ জন নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতনস্কেল ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা। অন্যদিকে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১২ জন নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতনস্কেল ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা। এ ছাড়া অফিস সহায়ক পদে ১৩ জন নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতনস্কেল ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা।

আবেদনকারীদের বয়স ১ নভেম্বর ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র সফলভাবে জমা দেওয়ার পর টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন শুরু হবে ৩ নভেম্বর ২০২৬ থেকে। আবেদন গ্রহণের শেষ সময় ২৩ নভেম্বর ২০২৬।

কালের আলো/এসএ/এমএসআইপি

Link copied!