Kaler Alo
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০৬:৩২ পিএম

বিএমইউ হাসপাতালে ১ হাজার ১১৭ পদে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০৬:৩২ পিএম

বিএমইউ হাসপাতালে ১ হাজার ১১৭ পদে নিয়োগ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডে চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন পদে ১ হাজার ১১৭ জন নিয়োগ দেওয়া হবে। চুক্তিভিত্তিক এসব পদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে প্রতিষ্ঠানটি।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট পদের মধ্যে জেনারেল নার্স নেওয়া হবে ৪০০ জন। এ ছাড়া স্পেশালাইজড নার্স পদে ২০০ জন এবং মেডিক্যাল অফিসার পদে ২০০ জন নিয়োগ দেওয়া হবে। বাকি পদগুলোতে বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, কর্মকর্তা, কারিগরি ও সহায়ক জনবল নিয়োগ দেওয়া হবে।

আবেদনের সময়সীমা
গত ১ নভেম্বর থেকে নিয়োগের আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। তবে ব্যাংকে আবেদন ফি জমা দেওয়া যাবে ১২ নভেম্বর পর্যন্ত।

যেসব পদে নিয়োগ দেওয়া হবে
নিয়োগের তালিকায় রয়েছে সিনিয়র কনসালট্যান্ট, চিফ এক্সিকিউটিভ অফিসার, কনসালট্যান্ট, সিনিয়র মেডিক্যাল অফিসার বা স্পেশালিস্ট, মেডিক্যাল অফিসার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, লিগ্যাল অফিসার, কোম্পানি সচিব, চিফ সিকিউরিটি অফিসার, হেড অব নার্স, স্পেশালাইজড নার্স ও জেনারেল নার্স।

এ ছাড়া ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্ট, পারফিউশনিস্ট, এমব্রায়োলজিস্ট, ফিজিওথেরাপিস্ট, মেডিক্যাল টেকনোলজিস্ট, বিভিন্ন বিভাগের টেকনিশিয়ান, ওটি টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান, হেমোডায়ালাইসিস টেকনিশিয়ান ও অন্যান্য কারিগরি পদে জনবল নেওয়া হবে।

প্রশাসনিক ও ব্যবস্থাপনা বিভাগে ম্যানেজার, অডিটর, এক্সিকিউটিভ, স্টোর অফিসার, ফ্রন্ট ডেস্ক অফিসার, কম্পিউটার অপারেটর, সুপারভাইজার, ব্যক্তিগত সহকারীসহ বিভিন্ন পদ রয়েছে। পাশাপাশি প্রকৌশল, আইটি, মেডিক্যাল গ্যাস, নিরাপত্তা, পরিবহন ও হাসপাতালের সহায়ক সেবার জন্যও কর্মী নিয়োগ দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা ও বিস্তারিত তথ্য
প্রতিটি পদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স ও অন্যান্য শর্ত আলাদা। আবেদন পদ্ধতি এবং নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বিএমইউর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীদের আবেদন করার আগে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও শর্ত ভালোভাবে দেখে নিতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিএমইউর ওয়েবসাইটে।

কালের আলো/এসএ/এএইচ

Link copied!